যুক্তরাষ্ট্রে দৈনিক লক্ষাধিক আক্রান্তের বিশ্ব রেকর্ড

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০২০, ১৫:১৮আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৫:১৯

যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণের বিশ্ব রেকর্ড হয়েছে। শুক্রবার গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ লাখের বেশি মানুষ। এর আগের দিন দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ছিল ৯১ হাজার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রে দৈনিক লক্ষাধিক আক্রান্তের বিশ্ব রেকর্ড

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১ লাখ ২৩৩ জন নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে। এটিই এখন পর্যন্ত করোনা মহামারিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল ভারতের। সেপ্টেম্বরে ভারতে একদিনে সর্বোচ্চ ৯৭ হাজার ৮৯৪ জন শনাক্ত হয়েছিলেন।

করোনার প্রথম ঢেউয়ে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল ৭৭ হাজার ২৯৯ জন। কিন্তু গত দুই দিনে আগের রেকর্ডের চেয়ে বেশি শনাক্ত হয়েছেন। নতুন সংক্রমিতের রেকর্ড ইঙ্গিত দেয় অতীতের যে কোনও সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিনের মাত্র চার দিন বাকি থাকতে আক্রান্তের বিশ্ব রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৩০ হাজারের মতো মানুষের।

শুক্রবার দেশটির মোট আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়ে গেছে। যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ৩ শতাংশ। এই দিন ১৬টি অঙ্গরাজ্যও দৈনিক আক্রান্তের রেকর্ড গড়েছে। আর ১৩ টি অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি