প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে ফাউচিকে চান বাইডেন

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২০, ১২:৪৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৩:৫৯

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচিকে নিজের প্রশাসনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে চান নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ফাউচি অনুরোধ করেছেন নিজের কাজ চালিয়ে যাওয়ার জন্য। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে ফাউচিকে চান বাইডেন

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেস- এর পরিচালক ড. ফাউচি। করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আবির্ভূত হওয়া ফাউচি বৃহস্পতিবার বাইডেন ও তার দলের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিয়ে তিনি কথা বলেছেন।

ফাউচি বলেন, আমি খুব আনন্দিত যে টিকা কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আজ আমরা প্রথম বৈঠকে বসেছি।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ফাউচি গত কয়েকটি প্রশাসনে যে দায়িত্ব পালন করেছেন আমি তাকে ঠিক সেই দায়িত্বেই থেকে যেতে বলেছি। একইসঙ্গে আমি তাকে আমার প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হতে এবং আমার কোভিড দলে যোগ দিতে অনুরোধ করেছি।

ডা. ফাউচি নিরাপদ বললে তিনি নিজে জনসম্মুখে খুশি মনে কোভিড-১৯ এর টিকা নিতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন বাইডেন।  তিনি বলেন, আমেরিকার জনগণকে এটা জানানো প্রয়োজন যে, টিকা গ্রহণ নিরাপদ।

সাক্ষাৎকারে বাইডেন জানান, করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে আমেরিকার জনগণকে তার দায়িত্ব গ্রহণের ১০০ দিন মাস্ক পরার জন্য বলবেন। তিনি বলেন, বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আমি সবাইকে বলবো- আপনার সবাই ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র ১০০ দিনের জন্য।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের