কানাডাতেও অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২০, ২২:৫৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:৫৫

যুক্তরাজ্য ও বাহরাইনের পর এবার কানাডাতেও অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। বুধবার কানাডার কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা হেলথ কানাডা এই অনুমোদন দিয়েছে। এই অনুমোদনকে কানাডার করোনাভাইরাস মহামারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম সিটিভি নিউজ এখবর জানিয়েছে।

কানাডাতেও অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

এক বিবৃতিতে বলা হয়েছে, হেলথ কানাডা নিশ্চিত হয়েছে যে কানাডায় ব্যবহারের জন্য নিরাপত্তা, কার্যকারিতা ও মানদণ্ড পূরণ করতে পেরেছে  ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন।

বিবৃতিতে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য কয়েকদিনের মধ্যে প্রকাশ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কানাডায় ফাইজারের ভ্যাকসিন প্রধান ড. জেলেনা ভজিসিক জানান, হেলথ কানাডার সিদ্ধান্তে তিনি খুব খুশি। তিনি বলেন, বিজ্ঞান ও কানাডার মানুষের জন্য নিশ্চিতভাবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

আগামী সপ্তাহে কানাডায় ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছাবে। দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে ১৪টি কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে ভ্যাকসিন প্রদানের জন্য। ভ্যাকসিন পৌঁছার দুইদিনের মাথায় তা প্রয়োগ শুরু হবে।

ডিসেম্বরের শেষ দিকে কানাডা ভ্যাকসিনটির ২ লাখ ৪৯ হাজার ডোজ পাবে। যা ১ লাখ ২৪ হাজার ৫০০ মানুষকে দেওয়া হবে। সব মিলিয়ে কানাডা ২ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে। এছাড়া আরও ৫৬ মিলিয়ন ডোজ কেনার সুযোগ রাখা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক