প্রতিরক্ষা বিলে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করলো মার্কিন কংগ্রেস

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২১, ০৯:২২আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১১:২৩

প্রতিরক্ষা ব্যয় বরাদ্দ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করেছে দেশটির কংগ্রেস। ট্রাম্পের শাসনামলে এমন ঘটনা এই প্রথম ঘটলো। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেট নতুন বছরের প্রথম দিনে এক বিরল অধিবেশন আয়োজন করে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করার সিদ্ধান্ত নেয়। এর আগে প্রতিনিধি পরিষদেও একই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বছরের জন্য প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭৪০ বিলিয়ন ডলার। দায়িত্ব ছাড়ার মাত্র কয়েক সপ্তাহ দূরে থাকা ট্রাম্প প্রস্তাবটির নির্দিষ্ট কিছু ধারাতে আপত্তি তুলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সামরিক বাজেট বিলের পরে এবার প্রতিরক্ষা বিলেও ভেটো দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মাসেই ৭৪০ বিলিয়ন ডলারের এই বিল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে কংগ্রেসে। ট্রাম্প বলেছেন, এই বিলটি আসলে রাশিয়া ও চীনের জন্য একটি উপহার। এটি আইনে পরিণত হলে তা শুধু অন্যায়ই হবে না, বরং এটি হবে অসাংবিধানিক। যদিও সংবিধানের আলোকে নিজের এমন দাবির কোনও ব্যাখ্যা দেননি তিনি।

আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়তে হবে ট্রাম্পকে। নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তার আগে একাধিক বিতর্কিত পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ শিবিরের বক্তব্য, সামরিক বিলে ভেটো না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রেসিডেন্টের পরামর্শদাতারা। কারণ, বিলটি কংগ্রেসে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছিল।

নিয়ম হলো, কংগ্রেসে বিল পাস হওয়ার পরে তা প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রেসিডেন্ট কোনও কারণে অনুমোদন না দিলে তা ফিরে আসে কংগ্রেসে। এরপর পার্লামেন্টের দুই কক্ষে বিলটি দুই-তৃতীয়াংশ ভোট পেলে প্রেসিডেন্টের অনুমোদন ছাড়াই তা আইন হয়ে যায়। এই বিলটির ক্ষেত্রে তেমনটাই ঘটার সম্ভাবনা রয়েছে।

ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির সিনেটররাও বিলটির পক্ষে ভোট দিয়েছেন। এর আগে আটটি বিলে ট্রাম্প ভেটো দিয়েছিলেন। প্রতিটিই অবশ্য শেষ পর্যন্ত আইনে পরিণত হয়েছে।

বিলটিতে আফগানিস্তান ও ইউরোপ থেকে সেনা সরানোর উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যা ট্রাম্পের পছন্দ নয়। এ ছাড়াও বেশ কয়েকটি বিষয়ে ট্রাম্প আপত্তির কথা জানিয়েছেন। কিন্তু ট্রাম্পের সঙ্গে একমত নন রিপাবলিকান সিনেটররাও। বরং অধিকাংশই মনে করছেন, সময়ের নিরিখে বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলে সামরিক কর্মীদের তিন শতাংশ বেতন বৃদ্ধির কথাও বলা হয়েছে।

/এএ/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম