ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক 
১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩

ইরান সংঘাত যেভাবে পরিচালিত হয়েছে তা নিয়ে কোনও অনুশোচনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুনরায় সুযোগ পেলে তিনি ঠিক যেভাবে কাজগুলো করেছেন, ঠিক সেভাবেই সবকিছু করবেন বলে জানিয়েছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ‘অনুশোচনা’ শব্দটিতে বিশ্বাস করি না।

তিনি আরও বলেন, আপনি হয়তো সামান্য আত্মমূল্যায়ন করতে পারেন, তবে যদি আমাকে এটি আবার করতে হয়, তবে আমি ঠিক যেভাবে করেছি ঠিক সেভাবেই করব। আমি তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে শুরু করা যুদ্ধে ইরানের পারমাণবিক সাইটগুলোকে লক্ষ্যবস্তু করেনি। তবে ট্রাম্প দাবি করেছেন যে, আগের বছর মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল।

যুদ্ধ নিয়ে তার কিছু সমর্থক বিচলিত ও মনোবলহীন হয়ে পড়েছে এমন ধারণাও নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমার মনে হয় না তারা মনোবল হারিয়ে ফেলেছে। আমি মনে করি তারা এই বিষয়টি নিয়ে অত্যন্ত গর্বিত যে আমি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিচ্ছি না।

ট্রাম্প পুনরায় দাবি করেন যে, মধ্যবর্তী নির্বাচনের পরপরই অথবা তার আগেই এই যুদ্ধের অবসান ঘটবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩
ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর
ফের ১০০ ডলার ছাড়ালো তেলের দাম, চার মাসের মধ্যে সর্বোচ্চ
সর্বশেষ খবর
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার