বাইডেন-জিনপিং প্রথম ফোনালাপে বাণিজ্য ও হংকং ইস্যু

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন জো বাইডেন। বুধবার এই ফোনালাপে বাণিজ্য, হংকং ও মানবাধিকার ইস্যু নিয়ে তারা কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে সরাসরি চীনের সঙ্গে বিরোধে জড়ায় যুক্তরাষ্ট্র।  শুল্ক লড়াই থেকে শুরু করে তাইওয়ানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিতে সম্মত হয়েছিল ওয়াশিংটন। কিন্তু বাইডেনের জয়ে চীনের প্রতি আমেরিকার অবস্থান কিছুটা নরম হবে বলেই মনে করেছিলেন অনেকে। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। প্রথম ফোনালাপে শি জিনপিংকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানালেও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, ফোনালাপে বাইডেন অর্থনৈতিক ও সামরিক ইস্যুগুলিকে অগ্রাধিকার দিয়েছেন।  জলবায়ু পরিবর্তন ও পারমাণবিক বিস্তারসহ সহযোগিতার সম্ভাব্য খাতগুলোর উল্লেখ করেছেন। চীনকে প্রযুক্তির অপ্রত্যাশিত ব্যবহার, অন্যায্য বাণিজ্য ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফোনালাপে যুক্তরাষ্ট্রের জনগণ এবং মিত্রদের স্বার্থকে অগ্রাধিকার দিলেই ব্যবহারিক, ফলাফলভিত্তিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন বাইডেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, চীনের মুসলিম সংখ্যালঘু উইঘুরদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং হংকংয়ের প্রতি চীনের বৈরী আচরণের বিষয়েও বাইডেন প্রতিবাদ করেন।

বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন মার্কিন জনগণের সুরক্ষা, সমৃদ্ধি, স্বাস্থ্য, জীবনযাত্রার সুরক্ষা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক সংরক্ষণের বিষয়ে তার অগ্রাধিকারের কথা নিশ্চিত করেছেন।

এর আগে, চীন ইস্যুতে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম