সাংবাদিককে হুমকি, বরখাস্ত বাইডেনের উপ-প্রেস সচিব

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৬

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয় হোয়াইট হাউজের এক মুখপাত্র ও্ উপ-প্রেস সচিবকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের তিনি বেতন পাবেন না। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা এক নারী সাংবাদিককে ধ্বংস করে দেওয়ার হুমকির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

টিজে ডাকলো নামের ওই মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর রিপোর্টার তারা পালমেরিকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আরেক সাংবাদিকদের সঙ্গে ডাকলোর সম্পর্কের বিষয় অনুসন্ধান করছেন পালমেরি।

শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পাসকাই জানান, ডাকলো ক্ষমা চেয়েছেন পালমেরির কাছে।

কয়েকজন বিশ্লেষক কঠোর পদক্ষেপ না নেওয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন। এর আগে প্রেসিডেন্ট বলেছিলেন, কোনও সহকর্মীর অশ্রদ্ধার সঙ্গে কোনও কর্মী কথা বললে তিনি তাৎক্ষণিকভাবে বরখাস্ত করবেন।

বাইডেনের নারী মুখপাত্র টুইটারে লিখেছেন, টিজে ডাকলো নিজেই স্বীকার করেছে প্রেসিডেন্ট যে মানদণ্ড স্থাপন করেছেন তার আচরণ সে অনুযায়ী ছিল না। তাকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। হোয়াইট হাউজে ফিরলেও তিনি আর পালমেরির সঙ্গে কাজ করবেন না।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের