ইকুয়েডরের কারাগারে দাঙ্গা, নিহত অন্তত ৬২

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৯

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের তিনটি কারাগারে সোমবার রাতে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কারাগারে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যকার বিরোধের কারণেই গায়াকুইল, কুয়েঙ্কা ও লাতাকুঙ্গা শহরের তিন কারাগারে এ দাঙ্গার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দুক ও ছুরি হামলায় বন্দিরা নিহত হয়েছে।

ইকুয়েডরের জেল কর্তৃপক্ষের পরিচালক এডমন্ডো মনকায়ো জানান, অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতে কারাগারের ভেতর দুইটি গ্রুপ সচেষ্ট ছিল। তাদের মধ্যকার সংঘর্ষে অন্তত ৬২ জন নিহত হয়েছে।

তিনি জানান, পরে ৮০০ বাড়তি পুলিশ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় কর্তৃপক্ষ।

ইকুয়েডরের কারাগারগুলোতে প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যকার বিবাদ ও কারাগারে দাঙ্গার ঘটনা নতুন নয়। দেশটিতে মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটে থাকে। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
নারীরা ভোটাধিকার পাওয়ার আগেই মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন যে নারী
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
সর্বশেষ খবর
‘ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ডের রায় দায়িত্বজ্ঞানহীন কাজ’, নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট
‘ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ডের রায় দায়িত্বজ্ঞানহীন কাজ’, নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট
জুয়ার লেনদেন ৪৮৪, ডিবির অভিযানে গ্রেফতার ৭
জুয়ার লেনদেন ৪৮৪, ডিবির অভিযানে গ্রেফতার ৭
বেনজীরকে দেশে ফেরাতে ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে আলোচনা
বেনজীরকে দেশে ফেরাতে ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে আলোচনা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক