কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ পাচ্ছেন ৯০ হাজার বিদেশি

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২১, ২১:২৭আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:২৭

৯০ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী ও কর্মীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে যাচ্ছে কানাডা। বুধবার দেশটির অভিবাসনমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। করোনা মহামারির সময় যারা রোগীদের চিকিৎসায় সহযোগিতা করেছেন তারা এই সুযোগ পাবেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

৬ মে থেকে এই প্রকল্প বাস্তবায়ন শুরু হবে। এর আওতায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য খাত যেমন- মুদি দোকানের ক্যাশিয়ার, সেল্ফ সাজানোর কর্মী, ট্রাক চালক ও কৃষিকর্মী যাদের অন্তত এক বছরের অভিজ্ঞতা রয়েছে এবং যারা গত চার বছরের মধ্যে পোস্ট-সেকেন্ডারি ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা।

অভিবাসনমন্ত্রী মার্কো মেনডিসিনো জানান, এই উদ্যোগ কানাডাকে এই বছর ৪ লাখ অভিবাসীকে গ্রহণের লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করবে। এছাড়া গত বছর সীমান্ত বন্ধ থাকায় অভিবাসী গ্রহণ বন্ধের ক্ষতিও কিছুমাত্রায় পূরণ করবে।

এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এই মহামারি নবাগতদের অসাধারণ ভূমিকার কথা আমাদের সামনে উজ্জ্বলভাবে তুলে ধরেছে।

তিনি আরও বলেন, অস্থায়ী বসবাসের অনুমতি নিয়ে যারা কানাডায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছেন তাদের সহযোগিতা করবে এই নতুন নীতি। আপনাদের বসবাসের অনুমতি অস্থায়ী হতে পারে কিন্তু আপনাদের অবদান দীর্ঘস্থায়ী। আমরা চাই আপনারা এখানে থাকুন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম