সেই ২১৫ শিশুর সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে কানাডা

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২১, ১৩:৩২আপডেট : ৩১ মে ২০২১, ১৩:৩২

কানাডার সাবেক একটি আবাসিক স্কুলের ভবন থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধারের ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই শিশুদের প্রতি সম্মান জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখারও ঘোষণা দিয়েছেন তিনি। রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

টুইটে জাস্টিন ট্রুডো বলেন, ‘ক্যামলুপসের সাবেক আবাসিক স্কুলে যে ২১৫ শিক্ষার্থীর জীবন কেড়ে নেওয়া হয়েছে এবং যেসব শিশু তাদের বাড়িতে আর ফিরে যেতে পারেনি, যারা বেঁচে গেছে এবং তাদের সবার পরিবারের প্রতি সম্মান জানাতে পিস টাওয়ারসহ রাষ্ট্রীয় সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান জানিয়েছি।’

এর আগে অন্টারিওর মিসিসগাস অব দ্য ক্রেডিট ফার্স্ট নেশন্স (এমসিএফএন)-এর পক্ষ থেকে এ ঘটনায় শোক দিবস ঘোষণা ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান জানানো হয়েছিল।

এমসিএফএন-এর প্রধান আর. স্টেসি লাফর্ম বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে জাতীয় পতাকা অর্ধনমিত করার পাশাপাশি আমাদের সন্তানদের জন্য জাতীয় শোক দিবস ঘোষণার আহ্বান জানাচ্ছি। কেননা, ব্রিটিশ কলাম্বিয়ার ক্যামলুপসে সাবেক একটি আবাসিক স্কুলে ২১৫ শিশুর গণকবর আবিস্কৃত হয়েছে।’ এর এক দিনের মাথায় রবিবার টুইট করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিলেন ট্রুডো।

ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলটি ১৯৭৮ সালে বন্ধ ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার শিশুদের দেহাবশেষ উদ্ধারের ঘোষণা দেন টিকেমলুপস টে সেকওয়েপেমেক ফার্স্ট নেশন। এসব শিশু আদিবাসী রেড ইন্ডিয়ান বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

কামলুপস শহরের স্থানীয় জাতিগোষ্ঠীর প্রধান প্রধান রোসান্নে ক্যাসিমির জানান, ‘মৃতদের মধ্যে তিন বছর বয়সী শিশুদেরও মরদেহ পাওয়া গেছে। এটা এমন এক দুর্ভাগ্যজনক ঘটনা যা কল্পনা করতেও গা শিউরে উঠে। আরও দুঃখজনক হলো এ ধরনের নিপীড়নের ঘটনাগুলো কোথাও লিপিবদ্ধ হয়নি।’

শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই ঘটনাকে কানাডার লজ্জাজনক অধ্যায়ের বেদনাময় অতীত হিসেবে আখ্যায়িত করেছেন জাস্টিন ট্রুডো।

কানাডার আবাসিক স্কুলগুলোতে বোর্ডিং আবশ্যিক ছিল। ১৯ ও ২০ শতকে এসব স্কুল পরিচালনা করত সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ। এসব স্কুলে জোর করে আদিবাসী কিশোর-তরুণদের রাখা হতো। শিশুদের দেহাবশেষ উদ্ধার হওয়ার স্কুলটি ছিল সবচেয়ে বড় আবাসিক স্কুল। ১৮৯০ সালে রোমান ক্যাথলিক প্রশাসনের অধীনে এটি চালু হয়। ১৯৫০ এর দশকে প্রায় ৫০০ শিক্ষার্থী ছিল স্কুলটিতে।

১৯৬৯ সালে কানাডার কেন্দ্রীয় সরকার স্কুলটির নিয়ন্ত্রণ নেয়। ১৯৭৮ সালে বন্ধ হওয়ার আগ পর্যন্ত স্থানীয় শিক্ষার্থীদের জন্য আবাসিক স্কুল হিসেবে এটি পরিচালিত হয়েছে। সূত্র: এনডিটিভি, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক