কানাডার আদিবাসী এলাকায় দুটি গির্জায় আগুন

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২১, ১৮:২৫আপডেট : ২৭ জুন ২০২১, ১৮:৪৮

কানাডার পশ্চিমাঞ্চলীয় আদিবাসী অধ্যুষিত এলাকায় শনিবার দুটি গির্জায় আগুন লেগেছে। ব্রিটিশ কলম্বিয়াতে ভোরে প্রথম সেন্ট অ্যান গির্জায় আগুন লাগে। এর এক ঘণ্টা পর চোপাকা গির্জাতেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

কর্মকর্তারা বলছেন, গির্জার ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সোমবার একই প্রদেশে আরও দুটি ক্যাথলিক গির্জা আগুনে পুড়ে ছাই হয়েছে। ওই দিন কানাডায় জাতীয় আদিবাসী দিবস পালিত হয়।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট জ্যাসন বায়ডা বলেন, আগের ও নতুন দুটি অগ্নিকাণ্ডের তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা কারও বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।

এমন সময় গির্জাগুলো অগ্নিকাণ্ড ঘটছে যখন দেশটিতে খ্রিস্টীয় আবাসিক স্কুলগুলোতে প্রায় এক হাজার শিশুর দেহাবশেষ অচিহ্নিত কবর থেকে উদ্ধার করা হয়েছে। আদিবাসী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে কানাডাজুড়ে এমন কবর অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৮৬৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দেড় লক্ষাধিক আদিবাসী শিশুকে সভ্য করে তোলার নামে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ১৩০টিরও বেশি খ্রিস্টীয় আবাসিক স্কুলে পাঠানো হয়। কানাডার সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ (গির্জা) এসব স্কুল পরিচালনা করত। এসব শিশুদের নিজেদের ভাষা, সংস্কৃতি চর্চার অনুমতি ছিল না। অনেক শিশুই নির্যাতন ও নিপীড়নের শিকার হয়।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি