ব্রাজিলের প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান পার্লামেন্টের

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০২১, ১০:০০আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:০০

ব্রাজিলের পার্লামেন্ট দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ভোট পদ্ধতি সংস্কার বিষয়ক একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নাকচ হয়ে যাওয়া ওই প্রস্তাবে ইলেকট্রনিক ব্যালট বাক্স থেকে মুদ্রিত রশিদ দেওয়ার প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট।

বোলসোনারোর দাবি, ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং সিস্টেম হচ্ছে জুয়াচুরি। এক্ষেত্রে ইলেকট্রনিক ব্যালট বাক্স থেকে প্রিন্ট হয়ে আসা রিসিট বা রশিদগুলো সুষ্ঠু ফলাফল নিরীক্ষায় সাহায্য করবে।

এ ধরনের প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তন পাস করার জন্য ৩০৪ ভোটের প্রয়োজন হয়। তবে মঙ্গলবার রাতে বোলসোনারোর এমন প্রস্তাবের পক্ষে ২২৯টি ভোট পড়ে।

বিরোধীদের দাবি, ভোট ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন করতে চাইছেন প্রেসিডেন্ট। তাই তারা এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে বাস্তবে বিরোধীরাও তাদের অবস্থানের পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। ২১৮ জন আইনপ্রণেতা এই পদক্ষেপের বিরুদ্ধে ভোট দিয়েছেন।

নির্বাচনি কর্তৃপক্ষ এবং এমনকি বোলসোনারোর রাজনৈতিক মিত্রদের অনেকেও এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। তারা বলছেন, বর্তমান ভোট ব্যবস্থা সম্পূর্ণ নির্ভরযোগ্য এবং এর পরিবর্তন ভোট কেনাবেচার সুযোগ তৈরি করতে পারে।

সমালোচকরা বলছেন, বোলসোনারো ২০২২ সালের নির্বাচনের ফলাফল সম্পর্কে তার উৎসাহী সমর্থকদের মধ্যে সন্দেহ স্থাপনের চেষ্টা করছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে দ্বন্দ্ব সৃষ্টি করতে চেয়েছিলেন, বোলাসোনারোও সে পথেই হাঁটতে চেয়েছিলেন। কিন্তু পার্লামেন্ট তার সেই প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। সূত্র: ভিওএ।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম