হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১২শ’ ছাড়ালো

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ২৩:৪৫আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২৩:৪৫

ক্যারিবীয় দেশ হাইতিতে ভূমিকম্পে রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। শনিবার ৭.২ মাত্রার ভূমিকম্পে দেশটি লণ্ডভণ্ড হয়ে যায়। দরিদ্র দেশটিতে গতমাসে প্রেসিডেন্টের হত্যার পর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নতুন করে এই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল। 

রাস্তায় ভবন ও বাড়িঘরের ধ্বংসস্তুপ সরানোর ভারী সরঞ্জামের শব্দ চারদিকে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান। এমন পরিস্থিতিতে সোমবার ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলেছে, রাজধানী থেকে প্রায় ১০০ মাইল পশ্চিমে অন্তত ১ হাজার ২৯৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবারের ভূমিকম্পে ১৩ হাজার ৬০০ ভবন বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে  ১৩ হাজার ৭০০ ভবন। আহতের সংখ্যা ৫ হাজার ৭০০জন।

দেশটির দক্ষিণ-পশ্চিম উপদ্বীপের অন্যান্য শহরগুলোর মতো লি কায়ে শহরের বেশিরভাগ মানুষ পরবর্তী ভূকম্পনের আতঙ্কের মধ্যে তাদের বাড়ির বাইরে রাত কাটিয়েছেন। 

এর আগে ২০১০ সালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ২ লাখের বেশি মানুষ প্রাণ হারান। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম