ভেসে উঠলো বিপন্ন প্রজাতির শত শত মৃত কচ্ছপ

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, ২১:১৮আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:২২

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিরল প্রজাতির তিনশ’ ‘অলিভ রিডলে’ কচ্ছপ মৃত অবস্থায় ভেসে উঠেছে। মেক্সিকোর পরিবেশ মন্ত্রী জানিয়েছেন, ‘কচ্ছপগুলো সাগরে ডুবে মারা যায়’। এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এই প্রজাতির কচ্ছপকে অনেক আগেই ঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইন্টারনশ্যাল ইনিউয়ন ফর দ্য কনজারভেশন অব ন্যাচার (আইউসিএন)। সংস্থাটি বলছে, এদের সংখ্যা দিন দিন কমে আসছে। বিশ্বের খুব কম জায়গায় এই প্রাণীটি এখনও ঝুঁকি নিয়ে টিকে আছে।

খবরে জানা গেছে, মেক্সিকোর পশ্চিম উপকূলের ওক্সাকা সৈকতে কচ্ছপগুলো ভেসে উঠে। ওই সৈকতে কচ্ছপগুলো ডিম পাড়তে আসতো। সবগুলো মা কচ্ছপ বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

কচ্ছপগুলোর মৃতের কারণ এখনও জানা না গেলেও ধারণা করা হচ্ছে, সাগরে অবৈধ পরিত্যক্ত মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে।

মেক্সিকোর ওক্সাকা উপকূলে এবারই প্রথম মৃত কচ্ছপ ভেসে আসেনি। ২০১৮ সালে বিপন্ন প্রজাতির তিনশ’ মৃত কচ্ছপ শনাক্ত করে এক জেলে। পরিত্যক্ত জালে জড়িয়ে ছিল। ১৯৯০ সাল থেকে মেক্সিকোতে সামুদ্রিক কচ্ছপ শিকার এবং হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এই আইন অমান্য করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়।

/এলকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের