৪ লাখ অভিবাসীকে স্থায়ী আবাসিকতা দিয়েছে কানাডা

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২১, ১৫:৪৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫:৪৬

২০২১ সালে চার লাখ এক হাজার বিদেশিকে স্থায়ী আবাসিকতার অনুমতি দিয়েছে কানাডা। বৃহস্পতিবার দেশটির অভিবাসনমন্ত্রী সেন ফ্রেজার জানিয়েছেন ইতোমধ্যে কানাডায় অস্থায়ীভাবে বসবাস করা বিদেশিদের গুরুত্ব দিয়ে এই কর্মসূচি চালানো হয়েছে।

অর্থনীতি গতিশীল রাখতে এবং বয়স্ক জনগোষ্ঠীকে সহায়তার জন্য অভিবাসীদের ওপর নির্ভর করে কানাডা। করোনাভাইরাসের মহামারির কারণে ২০২০ সালে সীমান্ত বন্ধ করে দিলে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া অভিবাসী সংখ্যা ৪৫ শতাংশ কমে যায়। গত বছর দেশটিতে মাত্র ১ লাখ ৮৫ হাজার অভিবাসী স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন।

চলতি বছর স্থায়ী অনুমতি পাওয়া ৪ লাখ ১ হাজার অভিবাসীর মধ্যে বেশিরভাগই আগে থেকে দেশটিতে বসবাস করছিলেন। অর্থাৎ, ২০২১ সালে এসব অস্থায়ী বসবাসকারীদের স্থায়ী করে নিয়েছে কানাডা সরকার। অভিবাসনমন্ত্রী সেন ফ্রেজার বলেন, ‘গত বছর আমরা একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করি। আজ আমরা তা অর্জন করেছি।’

২০১৫ সালে ক্ষমতাগ্রহণের পরপরই অর্থনীতির গতি বাড়াতে অভিবাসীদের ওপর নির্ভর করতে শুরু করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার। প্রতি বছর দেশটির মোট জনসংখ্যার (প্রায় ৩ কোটি ৮০ লাখ) এক শতাংশের সমান অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

আগামী বছর চার লাখ ১১ হাজার মানুষকে স্থায়ী আবাসিকতার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম