২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ডানপন্থী স্বৈরশাসকের অধীনে পড়তে পারে: কানাডীয় অধ্যাপক

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ১৯:৩৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৯:৩৪

কানাডার একজন রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক সতর্ক করে দিয়ে বলেছেন, ২০৩০ সাল নাগাদ যুক্তরাষ্ট্র একজন ডানপন্থী স্বৈরশাসকের অধীনে চলে যেতে পারে। এই বাস্তবতায় ‘আমেরিকান গণতন্ত্রের বিপর্যয়’ থেকে নিজের দেশকে সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

ব্রিটিশ কলম্বিয়ার রয়্যাল রোডস বিশ্ববিদ্যালয়ের ক্যাসকেড ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক থমাস হোমার-ডিক্সন বলেন, ‘আমরা অবশ্যই এই সম্ভাবনা খারিজ করতে পারবো না শুধু এই কারণে যে, এটা দেখতে হাস্যকর হবে কিংবা কল্পনা করা খুবই ভয়াবহ ব্যাপার হবে।’

ওই অধ্যাপক বলেন, ‘২০১৪ সালেও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে এমন কথা প্র্রায় সবার কাছে অযৌক্তিক মনে হয়েছে। কিন্তু আজ আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে অযৌক্তিক জিনিস সাধারণ জায়গাগুলোতে নিয়মিতভাবে বাস্তব ও ভয়াবহ হয়ে উঠছে।’

অধ্যাপক হোমার-ডিক্সনের বার্তা বেশ স্পষ্ট। তিনি বলেন, ‘২০২৫ সালের মধ্যে আমেরিকার গণতন্ত্র ভেঙে পড়তে পারে, এতে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা চরম হয়ে উঠবে, ছড়িয়ে পড়বে ব্যাপক নাগরিক সহিংসতা। আগে না হলেও ২০৩০ সাল নাগাদ দেশটি এক ডানপন্থী স্বৈরশাসকের মাধ্যমে শাসিত হতে পারে।’

ওই অধ্যাপক যেসব আশঙ্কার জায়গা দেখিয়েছেন তার সবই হলো সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে হোয়াইট হাউসে ফেরার চেষ্টা ঘিরে। হয়তো দেখা যাবে রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যের আইনসভাগুলো ডেমোক্র্যাটদের জয় অনুমোদন করতে চাইছে না। ওই অধ্যাপক সতর্ক করে বলেন, ট্রাম্পের উদ্দেশ্য হবে দুইটি প্রতিশোধ এবং প্রতিহিংসা। যার ভিত্তি হবে এমন মিথ্যা যে, ২০২০ সালে তাকে নির্বাচিত জালিয়াতির মাধ্যমে হারিয়েছেন জো বাইডেন।

চার দশকের বেশি সময় ধরে সহিংস সংঘাতের স্কলার হোমার-ডিক্সন বলেন, আসন্ন এই সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে কানাডাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান