পেটব্যথা নিয়ে হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ২২:১৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২২:৪২

অন্ত্রে জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হয়তো সার্জারি করা হতে পারে। ২০১৮ সালে ছুরিকাঘাতের ঘটনার জেরে জটিলতাটি তৈরি হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বলসোনারো রবিবার লাঞ্চের পরেই অসুস্থতা শুরুর কথা জানান। তখনই হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা তাকে একটি ন্যাসোগ্যাস্ট্রিক টিউব পরিয়ে দেন।

হাসপাতালে থাকা একটি ছবি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জইর বলসোনারো। টুইট বার্তায় তিনি বলেন, ‘পেট এলাকায় অভ্যন্তরীণ জটিলতা তৈরি হওয়ায় সম্ভাব্য সার্জারির জন্য আরও কিছু টেস্ট করা হবে।’

বলসোনারো জানান, ২০১৮ সালের সেপ্টেম্বরে নির্বাচনি আয়োজনে ছুরিকাঘাত এবং কয়েক দফা জরুরি সার্জারির পর ‘একই লক্ষণ নিয়ে’ এটা তার দ্বিতীয়বার হাসপাতালে ভর্তির ঘটনা।  

ভিলা নোভা স্টার হাসপাতাল কর্তৃপক্ষ এক মেডিক্যাল নোট প্রকাশ করেছে। তাতে তারা নিশ্চিত করেছে, অন্ত্রে জটিলতা নিয়ে সোমবার শুরুর দিকেই বলসোনারো ভর্তি হন। এতে বলা হয়, ‘তার অবস্থা স্থিতিশীল, চিকিৎসাধীন রয়েছেন এবং সকালেই ডাক্তার অ্যান্টোনিও লুইজ ডি ভ্যাসকনসেলোস মাসেদোসের নেতৃত্বাধীন চিকিৎসকদের বোর্ডটি তার পরিস্থিতি পূনর্মূল্যায়ন করবেন। এই মুহূর্তে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কোনও পূর্বাভাস নেই।’

টিভি নেটওয়ার্ক গ্লোবো বলসোনারোর ছবি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্টা ক্যাটারিনাতে ছুটিতে ছিলেন তিনি। স্থানীয় সময় দেড়টার দিকে সাও পাউলোতে বিমান থেকে নামার সময়ে সিঁড়িতে পড়ে যান বলসোনারো। ২০২১ সালের জুলাইয়ে সাও পাউলোর ভিলা নোভা স্টার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

২০১৯ সাল থেকে ক্ষমতায় রয়েছেন ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো। এই বছরের অক্টোবরে অনুষ্ঠিত পরবর্তী নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন তিনি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম