অ্যামাজনে একমাসে ৪৩০ কিলোমিটার উজাড়, আয়তনে ম্যানহাটনের সাতগুণ

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৮

বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বন হিসেবে পরিচিত অ্যামাজন। দিনে দিনে এই বনের পরিধি যেমন কমছে, তেমনি উজাড় হচ্ছে অমূল্য গাছ। ব্রাজিল সরকারের স্যাটেলাইটের সবশেষ পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের জানুয়ারির চেয়ে চলতি বছরের একই সময়ে বন উজাড় হয়েছে অনেক বেশি। 

বিবিসির প্রতিবেদেনে বলা হয়েছে, যেই জায়গাটি উজাড় হয়েছে তা ২০২১ সালের চেয়ে পাঁচগুণ বড়। ২০১৫ সালে এ বিষয়ে তথ্য সংরক্ষণ করার পর থেকে জানুয়ারিতে এটিই বন উজাড়ের সর্বোচ্চ ঘটনা। দিনে দিনে অ্যামাজন ধ্বংসে উদ্বেগ জানিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারকে দুষছেন পরিবেশবিদরা। তাদের অভিযোগ, বলসোনারো বন উজাড় ত্বরান্বিত করার অনুমতি দেওয়ার জন্য এমন পরিস্থিতি।

বছরের শুরুতে এত গাছ কাটাকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। আদিবাসীদের পাশাপাশি বন্যপ্রাণী চরম হুমকির মুখে। জানুয়ারিতে অ্যামাজনের ৪৩০ বর্গকিলোমিটার বন উজাড় করা হয়েছে। যা নিউইয়র্কের ম্যানহাটনের চেয়ে আয়তনে সাতগুণ বড়।

উজাড় হচ্ছে অ্যামাজন বন। ছবি সংগৃহীত

গত বছরে গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ জলবায়ু সম্মেলনে থেকে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বের শতাধিক দেশের নেতারা। কিন্তু এর বাস্তবায়নের কাজ এখনও চোখে পরেনি।

এর আগে, অ্যামাজন বনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এ নিয়ে বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়। পুড়ে ছাই হয়ে যায় অনেক বন্যপ্রাণীর পাশাপাশি বহু গাছ। আগুন লাগার ঘটনার পেছনে ব্রাজিলের প্রেসিডেন্টের হাত রয়েছে বলে অভিযোগ উঠে।

সূত্র: বিবিসি।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান