বিপর্যস্ত ব্রাজিলের পিত্রপোলিস, এখনও নিখোঁজ দুইশ'

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৩

ব্রাজিলের পুরনো শহর পিত্রপোলিসে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় দুইশজন। বৈরী আবহাওয়ার কারণে নিখোঁজদের সন্ধানে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।

চারদিন হলো এই শহরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। থেমে থেমে বৃষ্টি আর দমকা বাতাস উদ্ধার কাজে ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। উদ্ধারকারীরা বলছেন, নিখোঁজদের জীবিত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মধ্যে ২৭ শিশু রয়েছে। প্রায় এক হাজার মানুষের ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। শনিবারও নানা ভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে গেছে সংশ্লিষ্টরা। যুক্ত হয়েছে ৪১টি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর।

বৃষ্টি এবং পাহাড়ি জায়গায় কাজ করতে বেগ পাওয়ার কথা জানিয়েছেন দমকলকর্মীরা। এই বিভাগের কর্মকর্তা আমারাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখানে ভারী যন্ত্র আনা একেবারেই অসম্ভব। সুতরাং আমাদরে পিঁপড়ার মতো কাজ করতে হচ্ছে। ধীরে ধীরে উদ্ধার কাজ করতে হবে।

এখানে প্রায় ৮০টি বাড়ি ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার অন্যান্য এলাকা থেকে উদ্ধার কাজ আরও প্রায় ৪০০ জন লোক যোগ দেওয়ার কথা রয়েছে। শহরটির উপর দিয়ে পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট বলসোনারো। শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

সূত্র: বিবিসি।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম