কানাডায় নির্বিচারে গুলিবর্ষণ, হতাহত অনেকে: সিবিসি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২২, ২১:৩০আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৯:৩১

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সোমবার সকালে এই হামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সিবিসি।

ল্যাংলি শহরে একাধিক গুলির ঘটনার বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছিল পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও ঘটনাস্থল থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের এক মুখপাত্র সিবিসিকে বলেছেন, বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি।

সিবিসি’র খবরে বলা হয়েছে, নিহতরা গৃহহীন এবং পুলিশ ধারণা করছে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সাতটার একটু আগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন হামলাকারী একা ছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সার্জেন্ট রেবেকা পারস্লো বলেছেন, কাস্টডিতে একজন সন্দেহভাজন পুরুষ রয়েছে।

সূত্র: রয়টার্স

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী