ভেনেজুয়েলায় ভারী বর্ষণজনিত বন্যায় ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ১১:১৫আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১১:১৫

ভেনেজুয়েলায় ভারী বর্ষণের ফলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এরইমধ্যে দেশটির মধ্যাঞ্চলীয় এলাকার অন্তত পাঁচটি ছোট নদী প্লাবিত হয়েছে। বন্যায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ৫২ জন। রবিবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া ভাষণে দেশটির স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী রেমিজিও সেবেলোস হতাহতের এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

শনিবার রাতে ভারী বৃষ্টিপাতের সময় পাহাড় থেকে বড় বড় গাছপালা ভেঙে পড়ে। বিশেষ করে রাজধানী কারাকাস থেকে ৬৭ কিলোমিটার দূরে অবস্থিত লাস তেজেরিয়াস এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে বিপুল পরিমাণ কৃষি জমি প্লাবিত হয়েছে। স্থানীয়দের ব্যবসা বাণিজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, মাত্র আট ঘণ্টায় এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সুপেয় পানির জন্য ব্যবহৃত পাম্পগুলো বন্যার পানিতে ভেসে গেছে। তেজেরিয়াস শহরে যা ঘটেছে সেটি একটি ট্র্যাজেডি।

উদ্ধারকর্মী এবং সামরিক বাহিনীর সদস্যরা বেঁচে যাওয়া মানুষের খোঁজে বিভিন্ন স্থানে, বিশেষ করে নদীর তীরে অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে। ডেলসি রদ্রিগেজ বলেছেন, এখন শহরজুড়ে কাদা ও পাথরের নিচে আটকে থাকা লোকজনকে শনাক্ত করাটাই সবচেয়ে বড় অগ্রাধিকার।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্লাবিত এলাকাটিকে দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করে তিন দিনের শোক ঘোষণা করেছেন।

/এমপি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান