লটারি বিজয়ীর টিকিট চুরি নিয়ে তুলকালাম

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৩, ০১:০৫আপডেট : ২৮ মে ২০২৩, ০১:০৫

প্রায় ২০০ কোটি ডলারের মার্কিন পাওয়ারবল লটারি বিজয়ীর বিরুদ্ধে টিকিট চুরির অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রে। যদিও ক্যালিফোর্নিয়ার লটারি কর্তৃপক্ষ বলছে, তারা সঠিক বিজয়ীকেই চিহ্নিত করেছে। শনিবার (২৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

গত বছর নভেম্বরে লটারিটির টিকিট কিনেছিলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এডউইন ক্যাস্ট্রো। কিন্তু এখন সেখানকারই বাসিন্দা জোসে রিভেরা দাবি করেছেন, লটারির টিকিট তার কাছ থেকে চুরি করেছেন এডউইন। তাই লটারির এই বিপুল অংকের অর্থ এখন নিজের বলে দাবি করছেন তিনি।

ইতোমধ্যে আলহামব্রা শহরের আদালতে মামলা দায়ের করেছেন রিভেরা। দাবি করেছেন, তার কাছ থেকে টিকিটটি চুরি হয়েছিল। কিন্তু টিকিটটি কীভাবে ক্যাস্ট্রোর কাছে গেলো এ নিয়ে কিছু কোনও ব্যাখ্যা দিতে পারেননি।

এ ঘটনায় তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া দেখাননি ক্যাস্ট্রো। তবে ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ বলছে, লটারির ফল প্রকাশের আগে তারা যাচাই করেই সঠিক বিজয়ীর নাম ঘোষণা করেছেন।

মাত্র ২ ডলারের বিনিময়ে কেনা যায় পাওয়ারবল লটারির টিকিট। ১৯৯২ সাল থেকে যুক্তরাষ্ট্রের ৪৫ রাজ্যে এই লটারি চালু রয়েছে। সূত্র: বিবিসি 

/এটি/এলকে/
সম্পর্কিত
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি সংসদে
জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি সংসদে
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!