টেক্সাসের অ্যাটর্নির অভিশংসনের পক্ষে প্রতিনিধি পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৩, ১৭:১০আপডেট : ২৮ মে ২০২৩, ১৭:১০

টেক্সাস অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন প্রতিনিধি পরিষদের সদস্যরা। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে তৃতীয় মেয়াদে থাকা রিপাবলিকান এই নেতাকে পদচ্যুত করতে চান তারা। এক প্রতিবেদনে শনিবার (২৭ মে) খবর জানিয়েছে সিএনএন।

প্রতিনিধি পরিষদে তার অভিশংসনের পক্ষে ১২১ জন, বিপক্ষে ২৩ জন ভোট দিয়েছেন। নিরপেক্ষ ছিলেন ২ সদস্য। ক্ষমতার অপব্যবহার, ন্যায় বিচারে বাধা এবং বছরের পর বছর ধরে দুর্নীতি চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

রাষ্ট্রীয় আইন অনুসারে, তাকে ক্ষমতা থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির ওপর উচ্চ কক্ষ সিনেটে এখন ভোট হবে। 

তদন্ত কমিটি প্যাক্সটনের অভিশংসনের সুপারিশ করেছে।

কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান সদস্য অ্যান্ড্রু মুর বলেন, ‘তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। বিষয়টি উদ্বেগজনক’।

নিরপেক্ষ ভোট দেওয়া ডেমোক্র্যাট সদস্য হ্যারল্ড ডুটন বলেছে, ‘অভিশংসনের ক্ষেত্রে তাড়াহুড়ো করা হচ্ছে এবং এর ফলে সঠিক সিদ্ধান্ত নাও আসতে পারে’। 

অভিযোগ অস্বীকার করেছেন প্যাক্সটন। অভিশংসনের বিষয়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন তিনি। তদন্তের বিরুদ্ধে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ তাকে দেওয়া হয়নি বলেও দাবি করেছেন প্যাক্সটন। অভিশংসনের চেষ্টাকে ডেমোক্র্যাটদের রাজনৈতিক চাল বলে দাবি করেছেন তিনি।

সূত্র: সিএনএন

/এটি/ /এসপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী