নিখোঁজ টাইটান: অক্সিজেন ফুরিয়ে যাওয়াই একমাত্র সমস্যা নয়

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৩, ১৬:৪৭আপডেট : ২২ জুন ২০২৩, ২২:৫৫

টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে দিয়ে নিখোঁজ সাবমেরিন টাইটানে চার দিনের জরুরি অক্সিজেন ছিল। রবিবার যাত্রা করা টাইটানে আর মাত্র কয়েক ঘণ্টার অক্সিজেন অবশিষ্ট থাকার কথা। ডুবোজাহাজটির অক্সিজেন শেষ হওয়ার আগে উদ্ধার করা না গেলে যাত্রীদের জীবিত ফিরে পাওয়ার আশা খুব কম। তবে বিশেষজ্ঞরা বলছেন, অক্সিজেন শেষ হওয়ার যে সময়ের কথা বলা হচ্ছে তা একেবারে চূড়ান্ত নয়। শেষ হওয়ার পরও টাইটানের কেউ কেউ বেশ কিছু সময় জীবিত থাকতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ২২ ফুট ডুবোযানে কয়েক হাজার ফুট পানির নিচে আটকে পড়া এবং অক্সিজেন ফুরিয়ে যাওয়ার বিষয়টি আতঙ্ক জাগানিয়া। এতে থাকা পাঁচ ক্রুর অবস্থা এবং ডুবোযানটি কোথায় আছে তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, যদি টাইটান অক্ষত থাকে তাহলে ক্রুদের মাত্র কয়েক ঘণ্টার অক্সিজেন অবশিষ্ট আছে। এর ফলে উদ্ধার অভিযান পরিচালনা করতে হচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে।

তবে ড. কেন লেডেজ মনে করেন এই সময়সীমা চূড়ান্ত নয়। নিউফাউন্ডল্যান্ডের মেমোরিয়াল ইউনিভার্সিটির হাইবারবেরিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত লেডেজের মতে, বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির ওপর, টাইটানে থাকা কেউ কেউ প্রত্যাশার চেয়ে বেশি সময় টিকে থাকতে পারবেন।  

তিনি বলেন, এটি নির্ভর করছে কতটা কার্যকরভাবে তারা অক্সিজেন সংরক্ষণ করতে পারে তার ওপর। কাঁপুনিতে অনেক বেশি অক্সিজেন ব্যয় হবে। কিন্তু তারা যদি একে অপরকে জড়িয়ে থাকেন তাহলে উষ্ণতা তৈরি হবে। এতে অক্সিজেনের ব্যবহার কমবে।

তার মতে, অক্সিজেন ফুরিয়ে যাওয়ার একটি ধীরগতির বিষয়। বাতির সুইচ বন্ধ করার মতো নয়, এটি অনেকটা পাহাড়ে চড়ার মতো। তাপমাত্রা শীতল হবে ও শরীরে পরিবর্তন আসবে কত দ্রুত পাহাড়ে চড়া হচ্ছে তার ভিত্তিতে।

টাইটানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে না জানার বিষয়টি স্বীকার করে ড. লেডেজ বলছেন, পরিস্থিতি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। যদিও এটি খুব সুখকর আলোচনা না। কেউ কেউ অপরের চেয়ে বেশি জীবিত থাকতে পারেন।

এর আগে বুধবার মার্কিন কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মাউগার বলেছিলেন, তল্লাশি ও উদ্ধার অভিযানে অনেক বিষয় এখনও অজানা। বিবিসিকে তিনি বলেছিলেন, টাইটানে থাকা প্রত্যেক ব্যক্তি অক্সিজেন ব্যবহারের মাত্রা আমরা জানি না।

ড. লেডেজ বলছেন, নিখোঁজ ডুবোযানে থাকা ব্যক্তিরা শুধু অক্সিজেন ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ছেন তা নয়। হয়ত এটি ইলেক্ট্রিক শক্তি হারিয়ে ফেলেছে। টাইটানের ভেতরে অক্সিজেন ও কার্বন ডিঅক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণে এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা। কারণ অক্সিজেনের মাত্রা যখন কমতে শুরু করবে তখন ক্রুদের প্রশ্বাসে কার্বন ডিঅক্সাইডের মাত্রা বাড়তে থাকবে। যার পরিণতি হবে প্রাণঘাতী। এক সময় তা ঘুমের ঘোর তৈরি হবে, যা অ্যানেসথেটিক গ্যাসে পরিণত হবে এবং ঘুমিয়ে পড়তে পারে ত্রুরা। কারও শরীরে রক্তের প্রবাহে বেশি গ্যাস থাকাকে হাইপারকেনিয়া বলা হয়। চিকিৎসা করা না হলে তা মৃত্যুর কারণ হতে পারে।

ব্রিটিশ নৌবাহিনীর সাবেক সাবমেরিক ক্যাপ্টেন রিয়ান রামসে বলছেন, টাইটানের ভিডিওতে তিনি কার্বন ডিঅক্সাইড নিঃসরণ ব্যবস্থা দেখেননি। এটি তার কাছে সবচেয়ে বড় সমস্যা বলে মনে হয়েছে।

একই সময়ে ক্রুদের হাইপোথার্মিয়াতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। শরীর শীতল হয়ে গেলে এই পরিস্থিতি তৈরি হতে পারে।

ক্যাপ্টেন রামসির মতে, টাইটান যদি সাগরের তলদেশে থাকে তাহলে তামপাত্রা শূন্য ডিগ্রির কম হতে পারে। আর যদি বিদ্যুৎও না থাকে তাহলে কোনও ভেতরে তাপ উৎপাদনের কোনও সুযোগ থাকবে না।

যদিও ড. লেডেজের মতে, হাইপোথার্মিয়া ক্রুদের ‘বন্ধু’ হতে পারে। তারা যদি প্রচণ্ড শীতে চেতনা হারিয়ে ফেলেন তাহলে হয়ত বেশিক্ষণ জীবিত থাকবেন। কারণ তখন তাদের শরীর পরিস্থিতির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে খাপ খাইয়ে নেবে। উদ্ধারকর্মীরাও বিষয়টি জানেন। অবশ্য এর অসুবিধাও আছে। তারা অচেতন হয়ে থাকলে নিজেদের রক্ষার জন্য কিছু তারা করতে পারবে না। যেমন, শব্দ সৃষ্টি করে উদ্ধারকর্মীদের দৃষ্টি আকর্ষণ করার মতো কিছু করা তাদের পক্ষে সম্ভব হবে না।

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে