হাওয়াইয়ে দাবানলে ৩৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৩, ১৭:১৫আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৭:১৫

হাওয়াইয়ের মাউই দ্বীপের রিসোর্ট শহর লাহাইনাতে দাবানলে অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে। বুধবার শেষ রাতের দিকে এক বিবৃতিতে নিহতের সংখ্যা জানিয়েছে মাউই কাউন্টি কার্যালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, একাধিক গ্রাম পুড়ে গেছে। দ্বীপের পশ্চিমাঞ্চল প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। মাত্র একটি মহাসড়ক  চালু রয়েছে। কর্মকর্তারা বলছেন, লাহাইনাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধোঁয়া  ও আগুনের শিখা এড়াতে অনেকে সাগরে  নেমেছেন।

শহর ছেড়ে চলে আসা ম্যাস জার্ভি বলেছেন, আমার দেখা সবচেয়ে খারাপ বিপর্যয়। পুরো লাহাইনা পুড়ে গেছে। এটি একটি  সর্বনাশা ঘটনা।

ভিডিওতে দেখা গেছে, লাহাইনার বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলি। এক হেলিকপ্টার পাইলট বলেছেন, মনে হয়েছে পুরো এলাকায় বোমা বিস্ফোরিত হয়েছে, যেন যুদ্ধক্ষেত্র।

তিনটি  দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল কর্মীরা। মাউই দ্বীপের পশ্চিমাঞ্চল সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মাউই দমকল দফতর ও যুক্তরাষ্ট্রের বেসামরিক আকাশ টহল সংস্থার বরাতে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অন্তত ২৭১টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার রাতে এই দাবানল শুরু হয়। এই দাবানলে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডেও ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক হাজার একর বন পুড়ে গেছে।

মাউই থেকে ১১ হাজারের বেশি পর্যটককে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন হাওয়াইয়ের পরিবহন দফতরের এক কর্মকর্তা। ১৬টি সড়ক বন্ধ থাকলেও বিমানবন্দর পুরোপুরি কাজ করছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক