বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
১৯ মে ২০২৪, ১৫:৩৪আপডেট : ১৯ মে ২০২৪, ১৫:৩৪

ভারতের লোকসভা নির্বাচন চলাকালীন একের পর এক টাকা উদ্ধারের ঘটনা ঘটছে। এবার বাংলাদেশি টাকা সীমান্ত দিয়ে পাচার করতে গিয়ে ধরা পড়লেন পশ্চিমবঙ্গের এক সিপিএম নেতা! যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশি টাকা পাচারের সময় তাকে হাতেনাতে ধরে ফেলে বিএসএফ জওয়ানরা। ওই সময় তার কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। জানা গেছে, আটক ব্যক্তির নাম শহিদুল ইসলাম। তিনি এলাকায় সিপিএম নেতা বলেও পরিচিত।

পশ্চিমবঙ্গ পুলিশ সূত্র জানিয়েছে, শহিদুল ইসলাম গায়ে চাদর জড়িয়ে, তার নীচে ৩ লক্ষ ৬০ হাজার টাকা পাচার করছিল। উদ্ধারের পর জানা যায়, সেগুলি সবই বাংলাদেশি নোট।

তদন্তকারীরা মনে করছেন,ভারত থেকে বাংলাদেশে টাকা পাচার করার চেষ্টা চলছিল। বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা ওই যুবককে আটক করে। হাকিমপুর চেকপোস্ট থেকে তাকে আটক করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। 

জেরায় শহিদুল ইসলাম জানিয়েছে, তার বাড়ি স্বরূপনগরের হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও স্বরূপনগর থানার পুলিশ।

জানা গেছে, গত পঞ্চায়েত ভোটে সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলেন শহিদুল। ২০ মে পঞ্চম দফায় ভোট রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। তার আগে সিপিএম নেতার কাছ থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এই ব্যাপারে সন্দেশখালির সাবেক বিধায়ক এবারের লোকসভা ভোটে বসির হাটের প্রার্থী নিরাপদ সর্দার বলেন,আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি গোটা বিষয়টি জেনে তারপর বলব।

আটক শহিদুলের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ।

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ