হাওয়াইয়ে দাবানলে মৃত্যু বেড়ে ৫৩, নিখোঁজ ১০০০

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৩, ১২:২৩আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১২:২৩

হাওয়াইয়ের মাউই দ্বীপের রিসোর্ট শহর লাহাইনাতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩-এ। দ্বীপের অন্তত এক হাজার মানুষ নিখোঁজ আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দ্বীপের পশ্চিম উপকূলে মঙ্গলবার দাবানলটি শুরু হয়। তীব্র বাতাসের কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। 

এএফপির খবরে বলা হয়, আগুনের শিখা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে মানুষ নিরাপদে যাওয়ার সময় পায়নি। অনেকে রাস্তায় আটকে পড়েছিল। অনেকে আবার পালানোর জন্য মরিয়া হয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল।

রাজ্যের গভর্নর জোশ গ্রিন বলেন, ‘হাওয়াই যুক্তরাষ্ট্রের ৫০তম রাজ্য হওয়ার এক বছর পর এমন একটা বিপর্যয় ঘটেছিল। ১৯৬০ সালে বিগ আইল্যান্ডের মধ্য দিয়ে একটি বড় ঢেউ এলে ৬১ জনের প্রাণহানি হয়েছিল।’

তিনি বলেন, ‘এবার খুব সম্ভবত মৃত্যুর মোট সংখ্যা উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যাবে।’

 

 

মাউই কাউন্টির কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন, মৃতের নিশ্চিত সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫৩-তে। দমকলকর্মীরা এখনও আগুন নেভাতে লড়াই করছে।

বিবিসির খবরে বলা হয়, দ্বীপ থেকে ১৪ হাজারের বেশি পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। ১১ হাজার মানুষ এখনও দ্বীপে বিদ্যুৎবিহীন রয়েছে। আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে দ্বীপের এক হাজার ৭০০টি ভবন।  

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলকে ‘বড় বিপর্যয়’ ঘোষণা করেছেন। ত্রাণ প্রচেষ্টার জন্য ফেডারেল সহায়তাকে উন্মুক্ত করে দিয়েছেন তিনি।

সূত্র: এএফপি, বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম