৯/১১ হামলার ২২ বছর, এখনও জানা যায়নি সহস্রাধিক নিহতের পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮

যুক্তরাষ্ট্রে ৯/১১-এর হামলার ২২তম বার্ষিকী আজ সোমবার (১১ সেপ্টেম্বর)। ২০০১ সালের এই দিনে চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে সমন্বিত আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। শতাব্দীর অন্যতম ভয়াবহ এই হামলায় প্রাণ হারান ২ হাজার ৯৭৭ জন। প্রতি বছর বিভিন্ন আয়োজনে হামলার বার্ষিকী পালন করা হয়।

৯/১১ নামে পরিচিতি পাওয়া ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’ শামিল হয় পশ্চিমা দুনিয়া। ওই হামলার জন্য আল কায়েদাকে দায়ী করে দলটির নেতা ওসামা বিন লাদেনের ঘাঁটি আফগানিস্তানে হামলা চালায় ওয়াশিংটন। ক্ষমতাচ্যুত করা হয় লাদেনের মিত্র তৎকালীন তালেবান সরকারকে। তবে গত ২২ বছরে পরিবর্তন এসেছে সেই দৃশ্যপটেও। ১১ সেপ্টেম্বরের হামলার দুই দশকের মাথায়  আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্র। ফের কাবুলের কুরসি ছিনিয়ে নেয় তালেবান।

নিহতদের স্মরণে ৯/১১ স্মৃতিসৌধ ও জাদুঘরে বার্ষিক আয়োজন ‘আলোতে শ্রদ্ধাঞ্জলি’র পাশাপাশি নিউ ইয়র্ক সিটির আশেপাশে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্মৃতিসৌধে স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে আটটায় অনুষ্ঠান শুরু হবে। শেষ  হবে  দুপুর একটার দিকে। প্রতি বছর এই  আয়োজনে পরিবারের সদস্যদের দ্বারা নিহতদের নাম পাঠ এবং ছয় বার নীরবতা পালন করা হয়। জাদুঘরটি সারা দিন জনসাধারণের জন্য বন্ধ থাকবে, শুধু নিহতদের পরিবারের সদস্য ও  সংরক্ষিত টিকিটধারীদের জন্য খোলা থাকবে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের খবর অনুসারে, এবার হামলায় নিহতদের স্মরণে নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরো,  পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে ও ভার্জিনিয়ার আর্লিংটনের পেন্টাগনে সশরীরে উপস্থিত  থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেন। তিনি দিনটি অতিবাহিত করবেন আলাস্কায়। 

৯/১১ হামলার ২২ বছর, এখনও জানা যায়নি সহস্রাধিক নিহতের পরিচয়

২২ বছর পর দুই নিহতের পরিচয় শনাক্ত

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, হামলায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৯ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এক বিবৃতিতে শুক্রবার তিনি বলেন, ‘সর্বশেষ এক নারী ও এক পুরুষের পরিচয় শনাক্ত করা হয়েছে। এটা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে।’

এখনও অবশ্য ১ হাজার ১০৪ জনের পরিচয় মেলেনি। তাদের শনাক্তকরণের অগ্রগতিও মন্থর। সর্বশেষ শনাক্তকরণ হয়েছিল ২০২১ সালে।

সর্বশেষ নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে অত্যাধুনিক সিকোয়েন্সিং প্রযুক্তির কল্যাণে। এটি ডিএনএ পরীক্ষার চেয়ে বেশি সংবেদনশীল ও দ্রুত। নিহতদের পরিবারের অনুরোধে তাদের পরিচয় প্রকাশ হয়নি।

২২ বছর আগের সেই হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা বেশিরভাগই সৌদি নাগরিক। দুটি বিমান আঘাত হানে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলায় প্রথমে টুইন টাওয়ারের দক্ষিণ অংশ এবং পরে উত্তর অংশ ধসে পড়ে। এ সময় ভবন দুটির উপরতলায় মানুষ আটকা পড়ে যান। বিমান ভবন দুটি আঘাত হানার পরপর আগুন ধরে যায়। সে ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। ১১০ তলার দুটি ভবন নিমিষেই মাটিতে গুঁড়িয়ে পড়ে। হামলার ভয়াবহতা এতটাই ছিল যে নিখোঁজ শত শত মানুষকে শনাক্ত করার কোনও চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। মারা যান ২ হাজার ৭৫৩ জন।

তৃতীয় বিমানটি পেন্টাগনে পশ্চিম অংশে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। রাজধানী ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর এই পেন্টাগন।

চতুর্থ বিমানটি আছড়ে পড়ে পেনসিলভেনিয়ার এক মাঠে। ছিনতাই হওয়া চতুর্থ বিমানের যাত্রীরা ছিনতাইকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পর সেটি পেনসিলভেনিয়ায় বিধ্বস্ত হয়।

সূত্র: ফ্রান্স২৪

/এসপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী