ভারত থেকে ৪১ কূটনীতিককে সরিয়ে নিলো কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৩, ০৯:৪৫আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৮:৪৬

ভারত থেকে ৪১ কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। তাদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। কানাডার ৪১ জন কূটনীতিককে ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে সরিয়ে নিতে বলেছিল ভারতের নরেন্দ্র মোদি সরকার। শুক্রবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ভারত সরকার আমাদের কূটনীতিককে সরিয়ে নিতে বলেছিল। তাই কানাডিয়ান সরকার কূটনীতিকদের প্রত্যাহার করে  নিয়েছি।

জোলি আরও বলেন, কূটনীতিক সরিয়ে নেওয়ার ভারতীয় হুমকি ‘অভূতপূর্ব’। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

জোলি সংবাদ সম্মেলনে বলেন, আমাদের কূটনীতিকদের নিরাপদে ভারত ছাড়ার ব্যবস্থা করেছি।

গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের ভূমিকা ছিল বলে অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই উত্তেজনা বাড়তে থাকে ভারত ও কানাডার সম্পর্কে। তবে তাকে হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে দিল্লি।

/এসএইচএম/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের