রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ১৯:৫৯আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৯:৫৯

রাশিয়ার নতুন এক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন ৩০ জনের বেশি। সোমবার ইউক্রেনীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় জরুরি সেবাদানকারী সংস্থা জানায়, পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে দুইজন, দক্ষিণাঞ্চলীয় ওডেসা ও খেরসনে একজন করে প্রাণ হারিয়েছেন।

খারকিভ ও ডনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে সবচেয়ে বেশি আহতের খবর পাওয়া গেছে।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির দুটি শহরে সেনা নিয়োগ কেন্দ্রে রুশ হামলা চালানো হয়েছে। খারকিভে এক ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন আহত হয়েছেন। জাপোরিজ্জিয়ায় ড্রোন হামলায় আহত হয়েছেন আরও একজন।

কিয়েভ শহরেও রাশিয়া ড্রোন হামলা করেছে। তবে শহরের মেয়রের বরাত দিয়ে বলা হয়েছে, হামলায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের ডনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি গ্রাম দখল করেছে। অঞ্চলটির দাচনে নামে গ্রামটিকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে লড়াই চলছিল।

রাশিয়া জানিয়েছে, রবিবার রাতভর তারা ৯১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে আটটি মস্কো অঞ্চলে। বাকি ড্রোনগুলো সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে ধ্বংস করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী