জিম্মি মুক্তির সমঝোতার ‘খুব কাছাকাছি’ আমরা: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ২২:৪৫আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২২:৪৫

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতে কয়েক সপ্তাহ ধরে আমরা কাজ করছি। এখন আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বাইডেন বলেছেন, আমরা হয়ত জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনতে পারব। কিন্তু সব কিছু হওয়ার আগ পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়।

অজ্ঞাত মার্কিন কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যে সমঝোতা নিয়ে আলোচনা হচ্ছে তাতে ৫০ জিম্মিকে মুক্তি দিতে পারে ফিলিস্তিনি গোষ্ঠীটি। এদের বেশিরভাগ নারী ও শিশু। বিনিময়ে ১৫০ ফিলিস্তিনি বন্দিকে কারাগার থেকে মুক্তি এবং চার বা পাঁচ দিন আক্রমণে বিরতি দেবে ইসরায়েল।

ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, আমরা সমঝোতার একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। এখনও অনেক কাজ বাকি। অনুমোদন লাগবে। কিন্তু আমরা মনে করি খুব কাছাকাছি পৌঁছে গেছি।

৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস ও ফিলিস্তিনি যোদ্ধারা। হামলায় অন্তত ১ হাজার ২০০ নিহতের দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এছাড়া সেখান থেকে ২৪০ জনে মতো জিম্মিকে বন্দি করে গাজায় নিয়ে আসে ফিলিস্তিনিরা। এর জবাবে গাজায় বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। এসব হামলায় এখন  পর্যন্ত নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে।

এর আগে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছিলেন, কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছেন তারা। তবে এই বিষয়ে ইসরায়েলের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের নিয়ে শিগগিরই সুসংবাদ পাওয়ার আশার কথা জানিয়েছিলেন। রাতে মন্ত্রিসভার  বৈঠক ডেকেছেন তিনি। ধারণা করা হচ্ছে, এতে বন্দি বিনিময়ের অনুমোদন দেওয়া হতে পারে।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি