পেরুর পোদেরোসা খনিতে সশস্ত্র ব্যক্তিদের হামলা, হতাহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৩০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৩০

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর পোদেরোসা খনিতে শনিবার (২ ডিসেম্বর) সশস্ত্র ব্যক্তিদের হামলায় নয় জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৫ জন। শনিবার সশস্ত্র ব্যক্তিরা বিস্ফোরক জ্বালিয়ে খনিতে ঢুকে  আক্রমণ করে। এরপর নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে কয়েকজনকে জিম্মি করে নিয়ে যায়। তখন এসব হতাহতের ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

শনিবার গভীর রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই খবরটি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে’ পুলিশ। এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করে তাদের অস্ত্র জব্দ করা হয়েছে। স্থানীয় পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাটিতে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, হামলাকারীরা বিস্ফোরক চার্জ ব্যবহার করে মাইন শ্যাফটে প্রবেশ করে ‘কোম্পানির অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মীদের সঙ্গে সহিংসতায় জড়িয়ে পড়ে এবং তাদের চারজনকে জিম্মি করে নিয়ে যায়।’

দেশটির বামপন্থী সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে অভিশংসন এবং গ্রেফতারে এক বছর পরে এই হামলার ঘটনা ঘটলো। তাকে গ্রেফতারের ফলে আন্দিয়ান দেশের খনিগুলোতে টানা কয়েক মাস ধরে ব্যাপক বিক্ষোভ হয়।

পেরু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী এবং গুরুত্বপূর্ণ রূপা ও স্বর্ণ উৎপাদনকারী দেশ।

/এএকে/
সম্পর্কিত
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
সর্বশেষ খবর
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু