ব্রিটিশ যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিক্রিয়ায় সামরিক মহড়ার নির্দেশ মাদুরোর

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৩০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৩০

বিতর্কিত অঞ্চল এসসেকিবোর উপকূলে ব্রিটিশ যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিক্রিয়ায় সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গায়ানা ও ভেনিজুয়েলার মধ্যকার বিতর্কিত অঞ্চল এসসেকিবোর উপকূলে প্রতিরক্ষামূলক সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম প্রেস টিভি এ খবর জানিয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার বলেন,  ভেনেজুয়েলার শান্তি ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যুক্তরাজ্য উসকানিমূলক আচরণ করছে। তার প্রতিক্রিয়ায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে দেশটি।

নাম প্রকাশ না করার শর্তে গায়ানার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার  রয়্যাল নেভির টহল জাহাজ এইচএমএস ট্রেন্ট ব্রিটিশ উপনিবেশ গায়ানায় পৌঁছানোর কথা রয়েছে। বিতর্কিত এসসেকুইবো অঞ্চল নিয়ে ভেনেজুয়েলা ও গায়ানার ক্রমবর্ধমান আঞ্চলিক বিরোধের মধ্যেই জাহাজ মোতায়েন করতে চেয়েছে যুক্তরাজ্য।

মাদুরো বলেন, এই মাসের শুরুতেই গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলীর সঙ্গে চলমান বিরোধ নিরসনের চুক্তি হয়েছে। কিন্তু ব্রিটিশ যুদ্ধজাহাজ মোতায়েন করে সেই চুক্তি লঙ্ঘন করেছে। কূটনীতি, সংলাপ ও শান্তিতে বিশ্বাস করে ভেনেজুয়েলা।

শান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ভেনেজুয়েলায় বিশৃঙ্খলা বা হুমকি দেওয়া উচিত না। কারণ ভেনেজুয়লার সবাই শান্তির মানুষ। ভেনেজুয়েলাবাসী সাহসী। যে কোনও হুমকি সার্বভৌম দেশের জন্য গ্রহণযোগ্য নয়। ভেনেজুয়েলার সামরিক নেতারা জানিয়েছে, ভেনেজুয়েলার পাঁচ হাজার ৬০০ ইউনিফর্মধারী কর্মী অভিযানের জন্য প্রস্তুত।

প্রতিবেদন থেকে জানা গেছে, গায়ানার আট লাখ মানুষের মধ্যে এক লাখ ২৫ মানুষের বাড়ি এসসেকুইবোতে।

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী