নাভালনির মৃত্যু

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার কথা ভাবছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির কারাগারে মৃত্যুর ঘটনায় মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা জারির কথা ভাবছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) তিনি এই মন্তব্য করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেছেন, আমরা ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছি। কিন্তু আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছি।

মার্কিন প্রেসিডেন্ট ইতোমধ্যে নাভালনির মৃত্যুর জন্য সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ঘনিষ্ঠ মহলকে দায়ী করেছেন।

ইউক্রেনে আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করেছে। এসব নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল রাশিয়ার যুদ্ধের তহবিল সংগ্রহ বাধাগ্রস্ত করা। একই সময়ে তারা ইউক্রেনকে অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু নিষেধাজ্ঞার প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছে রুশ অর্থনীতি।

বাইডেন বলেছেন, নাভালনির মৃত্যুর ঘটনা কংগ্রেসে সহযোগিতা পাসে হয়ত পার্থক্য গড়ে দিতে পারে। তবে তিনি নিশ্চিত নন।

ক্রেমলিনের সমালোচক ৪৭ বছর বয়সী আলেক্সি নাভালনি শুক্রবার আর্কটিক কারাগারে মারা যান। ২০২১ সাল থেকে রাশিয়ার কারাগারে আটক ছিলেন তিনি। উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠা ও তাতে অর্থায়নের অভিযোগে গত বছর আগস্টে নাভালনিকে নতুন করে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম