২৪ বার কামড় দিয়েছে বাইডেনের কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৭

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এজেন্টদেরকে অন্তত ২৪ বার কামড় দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর মেজর। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নতুন নথি এ তথ্য প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজের সিক্রেট সার্ভিসের তথ্য থেকে জানা গেছে, প্রেসিডেন্টের দেহরক্ষীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে বাইডেনের কুকুর। এই জার্মান শেফার্ড এ পর্যন্ত ২৪ বার কামড় দিয়েছে।

তথ্য পাওয়ার স্বাধীনতার ভিত্তিতে নথিগুলো প্রকাশ করা হয়েছে। তাই সিক্রেট সার্ভিস এজেন্টদের পরিচয় এবং তাদের নিরাপত্তা কৌশলের গোপনীয়তা রক্ষা করতে বলা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত অন্তত ২৪ জনকে কামড় দিয়েছে। সিক্রেট সার্ভিসের সদস্যদের কব্জি, বাহু, কনুই, কোমর, বুক, উরু ও কাঁধে কামড় দিয়েছে।

জানা গেছে, গত বছর ২৬ সেপ্টেম্বর রাতে হোয়াইট হাউজের এক নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে কামড় দিয়েছিল বাইডেনের পোষা কুকুর। তারপর ০৪ অক্টোবরে হোয়াইট হাউজ থেকে সরিয়ে নেওয়া হয় বাইডেনের পোষা কুকুর।

২০২১ সালের ডিসেম্বরে কমান্ডারকে সবার সামনে নিয়ে আসে বাইডেন। তখন তিনি মুখে টেনিস বল নিয়ে  কুকুর ছানার দৌড়ের একটি ছবি টুইট করেছিলেন।  ছবির  ক্যাপশনে লেখা ছিল, ‘হোয়াইট হাউজে তোমাকে স্বাগতম’।

বাইডেনের দুটি জার্মান শেফার্ড কুকুর আছে। তার অপর কুকুরের নাম মেজর। এই দুটি মধ্যে কমান্ডার বয়সে ছোট। বাইডেনের ভাই জেমস কমান্ডারকে উপহার হিসেবে দিয়েছিলেন।

/এসএইচএম/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম