ইকুয়েডরের সঙ্গে সম্পর্ক স্থগিত করলো মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৪, ১৬:৫৪আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৬:৫৪

ইকুয়েডরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে মেক্সিকো। রাজধানী কুইটোতে অবস্থিত মেক্সিকোর দূতাবাস থেকে ইকুয়েডরের সাবেক ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাসকে শুক্রবার (৫ এপ্রিল) গ্রেফতার করায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গ্লাসকে নিরাপদে দেশের বাইরে পাঠানোর আহ্বান জানিয়ে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল মেক্সিকো। কিন্তু দূতাবাসে প্রবেশ করে গ্লাসকে গ্রেফতার করেছে ইকুয়েডরের বিশেষ বাহিনী।

এই অভিযানের আগে এক বিবৃতিতে ইকুয়েডরের সরকার বলেছিল, এটি একটি সার্বভৌম দেশ। এখানে কোনও অপরাধীকে মুক্ত থাকতে দেব না।

এদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমাদের দূতাবাস থেকে গ্লাসকে গ্রেফতার করা একটি স্বৈরাচারী কাজ। এটি মেক্সিকোর আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন করেছে।

আইনজীবী ও রাজনৈতিক ভাষ্যকার আদ্রিয়ান পেরেজ সালাজার বলেন, অনেকের কাছে এটিকে বিচারের উপহাস বলে মনে হয়েছে। তিনি বলেন, একটি দূতাবাসে জোর করে আইন লঙ্ঘন করার অধিকার কারও নেই।

ডিসেম্বর থেকে মেক্সিকান দূতাবাসে আছেন গ্লাস। দুইবার দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। গ্লাস দাবি করে বলেন, তাকে নির্যাতন করছেন ইকুয়েডরের কর্মকর্তারা।

/এসএইচএম/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী