পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক সালি বাজবি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৪, ১৫:৪০আপডেট : ০৩ জুন ২০২৪, ১৬:৩২

পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্টের প্রথম নারী নির্বাহী সম্পাদক সালি বাজবি। তিন বছর দায়িত্বে থাকার পর হঠাৎ পদত্যাগ করলেন তিনি। রবিবার (২ জুন) এই ঘোষণা দিয়েছেন পত্রিকাটির প্রধান নির্বাহী কর্মকর্তা উইলিয়াম লুইস। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট এই খবর জানিয়েছে।

ওয়াশিংটন পোস্ট-এর তথ্যানুসারে, ওইদিন সন্ধ্যায় একটি ইমেলে কর্মীদের কাছে বাজবির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন লুইস। তাকে স্থলাভিষিক্ত করেছেন ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক এডিটর-ইন-চিফ ম্যাট মোরে।

জানুয়ারিতে ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন লুইস। এর কয়েক মাস পর বাজবির হঠাৎ পদত্যাগের খবরটি এলো যা পত্রিকাটির জন্য একটি বড় ধাক্কা।

ওয়াশিংটন পোস্টের আগে, ২০১৭ সালের শুরু থেকে অ্যাসোসিয়েটেড প্রেস এপির নির্বাহী সম্পাদক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাজবি।

২০১৯ সালে তার নেতৃত্বে ইয়েমেনের যুদ্ধে নৃশংসতার বিস্তারিত তদন্ত বিষয়ক আন্তর্জাতিক প্রতিবেদনের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিলো এপি।

প্রত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাজবির পদত্যাগের খবরটি এমন সময় এলো যখন একটি বড় আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ওয়াশিংটন পোস্ট। গত বছর ৭৭ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে পত্রিকাটির।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী