যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ফাহিম হত্যায় সাবেক সহকারী দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৪, ১৯:৫৩আপডেট : ২৬ জুন ২০২৪, ২০:০৮

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত টেক উদ্যোক্তা ও রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যার দায়ে তার সাবেক সহকারী টায়রেস হাসপিল (২৫) সোমবার দোষী সাব্যস্ত হয়েছে। নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ফাহিমকে নির্মমভাবে হত্যা করার অভিযোগে হাসপিলের বিরুদ্ধে হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। তবে এখনও তার সাজা ঘোষণা করেননি বিচারকরা। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ খবর জানিয়েছে।

ম্যানহাটন সুপ্রিম কোর্টের জুরিরা মাত্র তিন ঘণ্টার মধ্যে সব অভিযোগে হাসপিলকে দোষী সাব্যস্ত করেছেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে, টেজার ব্যবহার করে ফাহিমকে অক্ষম করে ফেলা, এরপর তার ২.৪ মিলিয়ন ডলারের কনডোতে তাকে কুপিয়ে হত্যা। তার বিরুদ্ধে নিহত ফাহিমের ৪ লাখ ডলার চুরি করে বিলাসী জীবনযাপনের চেষ্টার অভিযোগও প্রমাণিত হয়েছে।

প্রসিকিউটররা জানিয়েছেন, হত্যার পর হাসপিল বৈদ্যুতিক করাত দিয়ে সালেহের দেহ খণ্ড খণ্ড করে প্লাস্টিকের ব্যাগে ভরে সেগুলো অ্যাপার্টমেন্টে ছড়িয়ে রেখেছিল।

এক মাসব্যাপী বিচারের সময় হাসপিল আদালতে দাঁড়িয়ে ফাহিমকে হত্যার কথা স্বীকার করেছে।

হাসপিল জানায়, হত্যার সময় ঘটনাস্থলে তিনি একটি কালো প্লাস্টিকের শিল্ড মাস্ক, বেসবল ক্যাপ ও সানগ্লাস পরে ছিল। তার বক্তব্য অনুযায়ী, লিফট থেকে নামার পরই সে ফাহিমকে পিছন থেকে টেজার করেছিল। এরপর সে একটি ছুরি বের করে ফাহিমের ঘাড়ে আঘাত করতে শুরু করে। ফাহিম তখন চিৎকার করে বলেছিলেন, ‘তুমি কী করছো?’

আদালতে হাসপিল। ছবি: নিউ ইয়র্ক পোস্ট

হাসপিলের আইনজীবীরা যুক্তি তুলে ধরে দাবি করেছিলেন, হাসপিল তার ফরাসি বান্ধবীকে খুশি করার জন্য দামি উপহার দিতে নিজেকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছিল যে চুরির কথা প্রকাশ পেলে বান্ধবী তাকে ছেড়ে চলে যেত। তবে জুরিরা সোমবার এই যুক্তি প্রত্যাখ্যান করেন। তারা হাসপিলকে পরিকল্পিত হত্যার জন্য দোষী সাব্যস্ত করেছেন।

আগামী ১০ সেপ্টেম্বর হাসপিলের সাজা ঘোষণা করা হবে। তাকে ২৫ বছর থেকে আজীবন কারাদণ্ড দেওয়া হতে পারে।

ম্যানহাটন জেলা অ্যাটর্নি আলভিন ব্র্যাগ এক বিবৃতিতে বলেছেন, আজকের রায় ফাহিম সালেহের প্রিয়জনদের কিছুটা স্বস্তি দিতে পারে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ফাহিমের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘাড় ও কাঁধে ছুরির আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ১৭ জুলাই ফাহিমকে হত্যার ঘটনায় গ্রেফতার করা হয় তার সাবেক ব্যক্তিগত সহকারী হাসপিলকে।

ফাহিম সালেহর জন্ম ১৯৮৬ সালে। তার বাবা সালেহ উদ্দিন চট্টগ্রামের আর মা নোয়াখালীর। যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়াশোনা করতেন ফাহিম। ২০১৪ সালে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফিরে যৌথভাবে ‘পাঠাও অ্যাপ’ চালু করে নতুন প্রজন্মের উদ্যোক্তা হিসেবে খ্যাতি লাভ করেন। নিহত ফাহিম সালেহ বাংলাদেশের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও ছাড়াও নাইজেরিয়ায় ‘গোকান্ডা’ নামে আরেকটি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম চালু করেন। পেশায় ওয়েবসাইট ডেভেলপার ফাহিম অ্যাডভেঞ্চার ক্যাপিটাল গ্লোবাল নামক একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানেরও উদ্যোক্তা ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর-

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের