ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬২ জন নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ০০:৩৮আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০০:৪৬

ব্রাজিলে একটি বিমান দুর্ঘটনায় ৬২ জন আরোহীর সবাই মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৯ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত কয়েকটি গাছের আড়ালে পড়েছে। এরপর সেখানে ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে।

বিমানটি কাসকাভেল থেকে উড়ান দিয়ে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম  বিবিসি  স্থানীয় কর্তৃপক্ষের বরাতে  জানিয়েছে, বিমানে থাকা কেউ জীবিত নেই।

এয়ারলাইন ভোয়েপাস জানায়, দুর্ঘটনায় পড়া বিমানটি সাও পাওলো থেকে প্রায় ৮০ কিমি উত্তরে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। এটির ফ্লাইট নম্বর ছিল পিএস-ভিপিবি। তবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বিমানটির মডেল এটিআর ৭২-৫০০ টার্বোপ্রপ বলে ফ্লাইট রাডারে উল্লেখ করা হয়েছে। এটিআর কোম্পানিটি এয়ারবাস এবং ইতালীয় অ্যাভিয়েশন গোষ্ঠী লিওনার্দোর যৌথ মালিকানাধীন।

ঘটনাস্থলে সাতটি উদ্ধারকারী দল পাঠিয়েছে সাও পাওলো রাজ্যের দমকল বাহিনী। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্ঘটনার শিকারদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি