৩০০০ গাড়িবাহী জাহাজে আগুন, ২২ নাবিক নিরাপদ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৫, ১৯:১৫আপডেট : ০৪ জুন ২০২৫, ১৯:১৫

যুক্তরাষ্ট্রের আলাস্কার উপকূলে ৮০০টি ইলেকট্রিক গাড়িসহ প্রায় ৩ হাজার গাড়ি বহনকারী একটি কার্গো জাহাজে আগুন লাগার পর এর ২২ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

‘মর্নিং মিডাস’ নামের এই লাইবেরীয় পতাকাবাহী জাহাজটি আলাস্কার অ্যাডাক দ্বীপ থেকে ৩০০ মাইল (৪৮২.৮ কিমি) দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। আগুন লাগার পর নাবিকরা আগুন নেভাতে ব্যর্থ হলে লাইফবোটের মাধ্যমে তাদের সরিয়ে নেওয়া হয় এবং আশেপাশে থাকা একটি বাণিজ্যিক জাহাজে স্থানান্তর করা হয়।

কোম্পানির বরাত দিয়ে জানানো হয়, প্রথমে জাহাজের একটি ডেক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এখানেই ইলেকট্রিক গাড়িগুলো রাখা ছিল। সেখান এখন পর্যন্ত জানা যায়নি জাহাজটি কোন কোম্পানির গাড়ি বহন করছিল।

চীনের ইয়ানতাই বন্দর থেকে ২৬ মে যাত্রা শুরু করা জাহাজটির গন্তব্য ছিল মেক্সিকোর লাজারো কারদেনাস বন্দরে।

উদ্ধার অভিযানে একটি কাটার জাহাজ ও একটি বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড। ঘটনাস্থলে তিনটি সহায়ক জাহাজও পৌঁছে গেছে বলে জানানো হয়েছে।

বিশ্বজুড়ে বিমা কোম্পানিগুলোর জন্য জাহাজে আগুন এখন অন্যতম বড় ঝুঁকিতে পরিণত হয়েছে। বিশেষত, গাড়িবাহী জাহাজ, কন্টেইনার শিপ এবং রো-রো শিপগুলোতে আগুন লাগার ঘটনা বেড়েই চলেছে।

বিমা প্রতিষ্ঠান অ্যালিয়াংজ কমার্শিয়ালের ২০২৫ সালের নিরাপত্তা ও শিপিং পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে সব ধরনের জাহাজে অগ্নিকাণ্ডের সংখ্যা ছিল গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, এই ধরনের বড় জাহাজে অগ্নিনির্বাপন ও উদ্ধারকাজ অত্যন্ত জটিল হওয়ায় ঝুঁকির মাত্রা এখনও অত্যন্ত উদ্বেগজনকভাবে উচ্চ।

এ ঘটনায় জাহাজটির বিমা প্রতিষ্ঠান স্টিমশিপ মিউচুয়াল কোনও মন্তব্য করেনি। বর্তমানে জাহাজটি উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানিয়েছে জোডিয়াক মেরিটাইম।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী