কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘মাদক নেতা’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ২২:২০আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ২২:২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অবৈধ ‘মাদক নেতা’ আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র আর দক্ষিণ আমেরিকার এই দেশটিকে কোনও ধরনের আর্থিক সহায়তা বা ভর্তুকি দেবে না।

রবিবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, এই মাদক উৎপাদনের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অবৈধ পণ্য পাঠানো, যা মৃত্যু, ধ্বংস আর বিশৃঙ্খলা ডেকে আনছে।

ট্রাম্প বলেন, আজ থেকেই কলম্বিয়াকে প্রদত্ত সব ধরনের অর্থ, পেমেন্ট বা ভর্তুকি বন্ধ থাকবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প ঠিক কোন সহায়তার কথা বলেছেন, তা এখনও স্পষ্ট নয়। দীর্ঘদিন ধরে কলম্বিয়া পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সহায়তাপ্রাপ্ত দেশ ছিল। তবে এ বছর হঠাৎই সহায়তা প্রবাহ কমে যায়, যুক্তরাষ্ট্রের মানবিক সংস্থা ইউএসএইড বন্ধ হয়ে যাওয়ার পর থেকে।

ট্রাম্প বলেন, পেত্রো একজন অবৈধ মাদক নেতা, যিনি মাদকের ব্যাপক উৎপাদনকে উৎসাহ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের কলম্বিয়াকে দেওয়া পেমেন্ট ও ভর্তুকি আসলে এক প্রকার প্রতারণা।

ওয়াশিংটনে অবস্থিত কলম্বিয়ার দূতাবাস এ বিষয়ে মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর প্রশ্নটি হোয়াইট হাউজে পাঠিয়েছে, কিন্তু সেখান থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।

ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে ওয়াশিংটন ও বোগোটার সম্পর্কে টানাপোড়েন চলছে। গত মাসে যুক্তরাষ্ট্র পেত্রোর ভিসা বাতিল করে। কারণ তিনি নিউইয়র্কে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নিয়ে মার্কিন সেনাদের ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানিয়েছিলেন।

গত বছর পেত্রো প্রতিশ্রুতি দিয়েছিলেন কলম্বিয়ার কোকা চাষ অঞ্চলগুলোতে সামাজিক ও সামরিক হস্তক্ষেপের মাধ্যমে মাদক উৎপাদন নিয়ন্ত্রণ করবেন। তবে তার উদ্যোগ এখনও তেমন ফল দেয়নি।

চলতি বছরের সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান, বলিভিয়া, বার্মা, কলম্বিয়া ও ভেনেজুয়েলাসহ কয়েকটি দেশকে মাদকবিরোধী আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ দেশ হিসেবে চিহ্নিত করেছে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের