মার্কিন হুমকি মোকাবিলায় ওপেকের সহায়তা চাইলো ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৫, ২০:৫০আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ২০:৫০

যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ধমান ও অবৈধ হুমকি প্রতিহত করতে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রবিবার ওপেকভুক্ত দেশগুলোর উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার তেলের মজুদ দখলের অভিযোগ এনেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন টেলেসুরে প্রকাশিত চিঠির ভাষ্য অনুযায়ী মাদুরো লিখেছেন, এই আগ্রাসন থামাতে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আশা করি। উৎপাদনকারী ও ভোক্তা উভয় দেশের জন্যই আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্য এতে হুমকির মুখে পড়ছে।

একই সঙ্গে ভেনেজুয়েলা তাদের ভূখণ্ড, জনগণ ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে কঠোর সামরিক শক্তির ব্যবহারের বিষয়ে ওপেক ও বৃহত্তর জোট ওপেক প্লাসের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ হিসেবে উত্থাপন করেছে।

বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের দেশ হওয়া সত্ত্বেও ২০২৩ সালে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল রফতানির পরিমাণ ছিল মাত্র ৪০৫ কোটি ডলার। প্রথম ট্রাম্প আমলে আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাবেই রফতানি কমে আসে।

ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের সঙ্গে ভেনেজুয়েলা ১৯৬০ সালে ওপেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিল। তেলের সরবরাহ নিয়ন্ত্রণ ও দাম প্রভাবিত করতে দশকের পর দশক ধরে সম্মিলিতভাবে কাজ করেছে এ জোট।

মাদুরোর সরকার গত কয়েক মাস ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি যেভাবে বাড়িয়েছে, তা ভেনেজুয়েলার তেল-গ্যাস সম্পদ দখলের উদ্দেশ্যেই। হোয়াইট হাউজ দাবি করছে, তাদের লক্ষ্য মাদক পাচার দমন; তবে সমালোচকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিজের তথ্যই দেখাচ্ছে, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য পরিমাণ মাদক যায় না।

মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। মানবাধিকারকর্মীর মতে, এই হামলাগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চলে বিপুল সামরিক শক্তি মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, অন্যান্য যুদ্ধজাহাজ, হাজারো সেনা ও এফ-৩৫ যুদ্ধবিমান।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী