নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে মামদানির শপথ

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ১৫:৪৭আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৭:০২
image

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানি শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে ম্যানহাটনের এক পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে কোরআনের ওপর হাত রেখে শপথ নেন এই ডেমোক্র্যাট রাজনীতিক।  

মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানটি হয় পুরোনো সিটি হল স্টেশনে, যা শহরের প্রাচীনতম সাবওয়ে স্টেশনগুলোর একটি এবং এটি এর দৃষ্টিনন্দন ছাদের জন্য পরিচিত। 

মামদানি বলেছেন, এটি আমার জীবনের অন্যতম বড় সম্মান ও মর্যাদা।

মেয়র হিসেবে প্রথম ভাষণে মামদানি বলেন, যে পুরোনো সাবওয়ে স্টেশনে অনুষ্ঠানটি হয়েছে, সেটি এই শহরের প্রাণ-প্রকৃতি, জনস্বাস্থ্য ও নাগরিক উত্তরাধিকার রক্ষায় গণপরিবহনের গুরুত্বের প্রমাণ।

অনুষ্ঠানের সময় মামদানি নতুন গণপরিবহন দফতরের কমিশনার হিসেবে মাইক ফ্লিনকে নিয়োগের ঘোষণাও দেন। শেষের দিকে তিনি সবাইকে ধন্যবাদ জানান, হাসেন এবং সিঁড়ি বেয়ে উপরের মূল রাস্তায় উঠে যান।

এই অনুষ্ঠানের পাশাপাশি দুপুর ১টায় সিটি হলে এক বিশাল জনসমাবেশে আরেকটি শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মামদানির রাজনৈতিক পথপ্রদর্শকদের একজন এবং মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স মামদানিকে শপথ পাঠ করাবেন।

এপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই শপথ অনুষ্ঠানের শেষে ব্রডওয়ের একটি অংশে একটা পাবলিক ব্লক পার্টি অনুষ্ঠিত হবে। এই স্থানটি ‘ক্যানিয়ন অব হিরোস’ নামে পরিচিত।

এছাড়া নিউ ইয়র্কের প্রথম মুসলিম নেতা হিসেবে ইতোমধ্যে ইতিহাস গড়া মামদানি প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একজন নেতা এবং নিউ ইয়র্কের প্রথম নেতা, যিনি আফ্রিকায় জন্মগ্রহণ করেছেন। তার প্রচারণার মূল লক্ষ্য ছিল নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় কমানো ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনা।

/এমবিএম/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি