মাদুরো ও তার স্ত্রীর জীবিত থাকার প্রমাণ চাইলো ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৬, ১৭:২৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:২৫

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেশটির সরকার বর্তমানে তাদের অবস্থান সম্পর্কে কিছুই জানে না বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অডিও বার্তায় রদ্রিগেজ বলেন, আমরা অবিলম্বে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট কমব্যাট্যান্ট সিলিয়া ফ্লোরেসের জীবিত থাকার প্রমাণ দাবি করছি।

এর আগে শনিবার ভোরে এক ভিডিও বার্তায় ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বিদেশি সেনাদের উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তিনি বলেছিলেন, ভেনেজুয়েলা যে কোনও বিদেশি সেনার উপস্থিতি প্রতিরোধ করবে।

প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, শনিবার ভোরে চালানো মার্কিন হামলায় দেশটির বিভিন্ন বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, এই হামলায় নিহতের সংখ্যা এবং আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ করছে ভেনেজুয়েলা সরকার।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের