মিনেসোটায় সিএনএনের সাবেক উপস্থাপক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬, ২১:২৯ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ২১:২৯

মিনেসোটার একটি গির্জায় অভিবাসন আইন প্রয়োগ সংস্থা আইসিই বিরোধী বিক্ষোভের সংবাদ সংগ্রহের ঘটনায় প্রাক্তন সিএনএন উপস্থাপক ডন লেমনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও প্রতিবাদের অধিকারের বিষয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

ডন লেমনের আইনজীবী অ্যাবি লোয়েল বলেন, “ডন এই অভিযোগের বিরুদ্ধে আদালতে শক্ত জবাব দেবেন।” তিনি আরও বলেন, লেমনের কর্মকাণ্ড সংবিধানস্বীকৃত সাংবাদিকতার অংশ। লোয়েল এই গ্রেপ্তারকে “প্রথম সংশোধনীর ওপর নজিরবিহীন হামলা” বলে আখ্যা দেন এবং জাতীয় পর্যায়ের সংকট থেকে মনোযোগ সরাতে প্রশাসন এই মামলাকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন।

গ্র্যামি অ্যাওয়ার্ডের সংবাদ সংগ্রহ করার সময় বৃহস্পতিবার রাতে লেমনকে লস অ্যাঞ্জেলেস পুলিশের হেফাজতে নেওয়া হয়। গত ১৯ জানুয়ারি সেন্ট পলের সিটিজ চার্চে তার প্রবেশের সূত্র ধরেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। সেখানে একদল বিক্ষোভকারী গির্জার এক পাদ্রিকে আইসিইর সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে উপাসনা চলাকালে হট্টগোল করে।

নিজের অবস্থান ব্যাখ্যা করে লেমন বলেন, “গির্জায় বিক্ষোভ শুরু হওয়ার পর আমরা সাংবাদিকতার কাজটাই করেছি, অর্থাৎ ঘটনাটি রিপোর্ট করেছি।” তিনি জানান, সেখানে তার উপস্থিতি ছিল সম্পূর্ণভাবে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে।

বিচার বিভাগ শুরুতে গির্জায় বিক্ষোভে জড়িত আটজনের বিরুদ্ধে উপাসনালয় সুরক্ষা আইন অনুযায়ী অভিযোগ আনার চেষ্টা করে। তবে একজন ম্যাজিস্ট্রেট বিচারক কেবল তিনজনের বিরুদ্ধে অভিযোগ অনুমোদন দেন এবং লেমনকে ওই তালিকা থেকে বাদ দেন। পরবর্তীতে সরকারের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জের আবেদন আপিল আদালতও খারিজ করে দেয়।

এই বিক্ষোভ মিনেসোটায় ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী আইন প্রয়োগ করে বেশ কিছু নাগরিককে গ্রেফতারের জেরে সৃষ্ট বৃহত্তর অস্থিরতার অংশ, যেখানে সহিংস সংঘর্ষে দুই মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এই গ্রেফতারের ঘটনায় সাংবাদিক ও নাগরিক অধিকারকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রাক্তন সিএনএন সাংবাদিক জিম অ্যাকোস্টা একে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত বলে মন্তব্য করেছেন।

/এমবিএম/
সম্পর্কিত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত