ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করলো মার্কিন সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপ সর্বজনীন শুল্ক বা গ্লোবাল ট্যারিফ নীতিকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুক্রবার এক ঐতিহাসিক রায়ে আদালত জানিয়েছে, জরুরি অবস্থার দোহাই দিয়ে কংগ্রেসের অনুমতি ছাড়া এককভাবে আমদানিকৃত পণ্যের ওপর এই বিশাল শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেয়। রায়ে বলা হয়েছে, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) প্রেসিডেন্টকে এমন কোনও ক্ষমতা দেয় না, যার মাধ্যমে তিনি এককভাবে শুল্ক আরোপ করতে পারেন।

বিচারপতি রবার্টস তার পর্যবেক্ষণে বলেছেন, প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের পক্ষ থেকে সুনির্দিষ্ট অনুমোদনের প্রমাণ দিতে হবে, যা তিনি পারেননি।

২০২৫ সালের শুরুতে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প চীন, কানাডা ও মেক্সিকোসহ প্রায় সব দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন। একে তিনি ‘লিবারেশন ডে’ ট্যারিফ হিসেবে অভিহিত করেন। পেন-ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদদের মতে, এই আইনের অধীনে এ পর্যন্ত ১৭৫ বিলিয়ন ডলারের বেশি শুল্ক সংগ্রহ করেছে ট্রাম্প প্রশাসন। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এখন ব্যবসায়ীদের এই বিশাল অংকের অর্থ ফেরত দিতে হতে পারে।

ট্রাম্প এই শুল্ককে মার্কিন অর্থনৈতিক নিরাপত্তার জন্য অপরিহার্য বলে বর্ণনা করে আসছিলেন। তার মতে, এই শুল্ক না থাকলে বিশ্বের বাকি দেশগুলো যুক্তরাষ্ট্রকে নিয়ে ‘হাসাহাসি’ করত। তবে আদালতের রায়ের পর তিনি বিকল্প ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন। এর আগে নভেম্বরেই তিনি বলেছিলেন, আদালতের রায় বিপক্ষে গেলে তার কাছে ‘গেম টু’ বা বিকল্প পরিকল্পনা তৈরি রয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন অন্য কিছু আইনের আশ্রয় নেবেন। এর মধ্যে জাতীয় নিরাপত্তার স্বার্থে শুল্ক আরোপের ধারা এবং বিদেশি ‘অন্যায্য’ বাণিজ্য নীতির বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থার সুযোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

ট্রাম্পের এই শুল্ক যুদ্ধের ফলে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও ক্ষুব্ধ ছিল। ১২টি অঙ্গরাজ্য এবং বহু ব্যবসা প্রতিষ্ঠান এই শুল্কের বিরুদ্ধে আদালতে গিয়েছিল।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা জানিয়েছেন, এই শুল্কের কারণে কেবল তার রাজ্যেই ২৫ বিলিয়ন ডলার ক্ষতি এবং ৬৪ হাজার মানুষ কর্মহীন হওয়ার ঝুঁকিতে ছিলেন।

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী