৫০ বছর পর ফের চাঁদে মানুষ পাঠাতে মার্চের শুরুতে নাসার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯

দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর আবারও চাঁদে মানব অভিযানের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সব ঠিক থাকলে আগামী ৬ মার্চ শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক ‘আর্টেমিস-২’ মিশন। এই অভিযানের মাধ্যমে দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো কোনও মানববাহী মহাকাশযান চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করতে যাচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শুক্রবার নাসার জ্যেষ্ঠ কর্মকর্তা লোরি গ্লেজ এই সম্ভাব্য তারিখটি নিশ্চিত করেন। তবে তিনি সতর্ক করে জানিয়েছেন, উৎক্ষেপণ প্যাডের কাজ, ফ্লাইটের প্রস্তুতি পর্যালোচনা এবং ড্রেস রিহার্সাল বা মহড়া বিশ্লেষণের সফল সমাপ্তির ওপরই এই তারিখটি নির্ভর করছে।

গ্লেজ বলেন, “আমাদের এই সব ধাপ সফলভাবে পার করতে হবে। যদি তা সম্ভব হয়, তবে ৬ মার্চ উৎক্ষেপণের জন্য আমরা খুব ভালো অবস্থানে থাকব।”

উৎক্ষেপণের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে নাসার বিশাল এসএলএস রকেটের মহড়া সম্পন্ন হয়েছে। রকেটের জ্বালানি ট্যাঙ্ক পূর্ণ করে এবং সব কারিগরি পরীক্ষা চালিয়ে একেবারে বাস্তব উৎক্ষেপণের মতো করে এই মহড়া চালানো হয়।

নাসা জানিয়েছে, বৃহস্পতিবারের এই মহড়া পরিকল্পনামাফিক সম্পন্ন হয়েছে এবং কাউন্টডাউন টি-২৯ সেকেন্ড পর্যন্ত গিয়ে শেষ হয়।

এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে একই ধরনের মহড়ায় লিকুইড হাইড্রোজেন লিক বা জ্বালানি ছিদ্রসহ বেশ কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। সেই সমস্যার কারণে চলতি মাসেই মহাকাশযানটি উৎক্ষেপণের যে ক্ষীণ আশা ছিল, তা ভেস্তে যায়। তবে কারিগরি ত্রুটিগুলো কাটিয়ে উঠে মার্চ মাসকেই এখন লক্ষ্য হিসেবে দেখছে নাসা।

ঐতিহাসিক এই মিশনে অংশ নিচ্ছেন মোট চারজন মহাকাশচারী। তাদের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একজন কানাডার। এই দলটি সরাসরি চাঁদে অবতরণ না করলেও চাঁদের চারপাশ দিয়ে উড়ে আসবে, যা ভবিষ্যতে মানবজাতির চাঁদে পুনরায় পদার্পণের পথ সুগম করবে।

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের