অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভাঙলো আর্টেমিস-২: পৃথিবী থেকে সবচেয়ে দূরত্বে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ১০:২৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৭

মহাকাশ জয়ের পথে নতুন ইতিহাস গড়লো নাসার আর্টেমিস-২ মিশন। পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরত্বে ভ্রমণের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন এই মিশনের চার নভোচারী। সোমবার গ্রিনিচ মান সময় ১৫টা ৫৮ মিনিটে ওরিয়ন মহাকাশযানে থাকা এই চার সদস্য অ্যাপোলো ১৩-এর ৪ লাখ ১৭১ কিলোমিটার (২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল) ভ্রমণের পুরনো রেকর্ডটি অতিক্রম করেন। ১৯৭০ সালের এপ্রিলে ওই রেকর্ড গড়েছিল অ্যাপোলো ১৩।

চাঁদের উল্টো পিঠ দিয়ে ভ্রমণের সময় এই মিশনটি পৃথিবী থেকে সর্বোচ্চ প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার (২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল) দূরত্বে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এই ফ্লাইবাই মিশনের সময় নভোচারীরা চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও নথিভুক্ত করতে ছয় ঘণ্টার বেশি সময় ব্যয় করবেন। এরপর ওরিয়ন ক্যাপসুলটি ফ্রি-রিটার্ন ট্রাজেক্টরি বা মুক্ত-প্রত্যাবর্তন পথ ধরে পৃথিবীর দিকে রওনা হবে, যা সম্পন্ন করতে সময় লাগবে প্রায় চার দিন।

এই ঐতিহাসিক যাত্রার শুরুতে নভোচারীরা অ্যাপোলো ৮ ও ১৩ মিশনের সদস্য প্রয়াত জিম লোভেলের একটি রেকর্ড করা বার্তা শোনেন। মৃত্যুর কিছুদিন আগে রেকর্ড করা ওই বার্তায় লোভেল বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। আমি জানি তোমরা খুব ব্যস্ত থাকবে, কিন্তু দৃশ্যগুলো উপভোগ করতে ভুলো না। আমার পুরনো এলাকায় তোমাদের স্বাগতম। চাঁদের চারপাশ দিয়ে ঘোরার এই মশালটি তোমাদের হাতে তুলে দিতে পেরে আমি গর্বিত।

চাঁদের উল্টো পিঠ দিয়ে ভ্রমণের সময় নভোচারীরা আগে কখনও দেখা যায়নি এমন সব এলাকা প্রত্যক্ষ করবেন। ওরিয়ন থেকে পাঠানো একটি ছবিতে চাঁদের ওরিয়েন্টাল বেসিন নামক এক বিশাল গর্তের দৃশ্য দেখা গেছে, যা আগে কেবল মানুষবিহীন মিশনের ক্যামেরায় ধরা পড়েছিল।

প্রযুক্তির ব্যাপক উন্নতি হলেও নাসা এখনও নভোচারীদের দৃষ্টিশক্তির ওপরই বেশি ভরসা করছে। আর্টেমিস-২ মিশনের প্রধান বিজ্ঞানী কেলসি ইয়াং বলেন, মানুষের চোখ মূলত সর্বকালের সেরা ক্যামেরা।

হিউস্টনের জনসন স্পেস সেন্টারের সায়েন্স ইভ্যালুয়েশন রুমে বসে একদল বিজ্ঞানী নভোচারীদের বর্ণনা সরাসরি পর্যবেক্ষণ ও নথিবদ্ধ করছেন। কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বে এই মিশনে যুক্ত হয়েছেন বেশ কিছু নতুন ইতিহাস। ভিক্টর গ্লোভার চাঁদের চারপাশ দিয়ে ভ্রমণকারী প্রথম কৃষ্ণাঙ্গ, ক্রিস্টিনা কচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-মার্কিন (কানাডীয়) নাগরিক হিসেবে এই কৃতিত্ব গড়ছেন।

নাসার প্ল্যানেটারি জিওলজি ল্যাবের প্রধান নোয়া পেট্রো জানান, নভোচারীদের কাছে চাঁদকে এখন ‘এক হাত দূরত্বে ধরে রাখা একটি বাস্কেটবলের’ সমান মনে হবে। তবে চাঁদের পেছনের অংশে থাকার সময় প্রায় ৪০ মিনিট পৃথিবীর সঙ্গে ওরিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে।

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, ওরিয়ন ক্রুরা চাঁদ থেকে কিছুটা দূরে থাকলেও এই ফ্লাইবাই মিশনটি ২০২৭ সালের আর্টেমিস-৩ এবং ২০২৮ সালে চাঁদে অবতরণের লক্ষ্য নিয়ে পরিকল্পিত আর্টেমিস-৪ মিশনের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু