রাউল কাস্ত্রোকে হত্যা মামলায় অভিযুক্ত করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৬, ১৭:১৬ আপডেট : ২১ মে ২০২৬, ১৭:১৬

কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে দেশটির সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে খুনের অভিযোগ এনে মামলা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২০ মে) ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এর ফলে দুই দেশের দীর্ঘদিনের শীতল যুদ্ধকালীন বৈরিতার সম্পর্ককে এক নতুন তলানিতে নিয়ে ঠেকেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য যে আগ্রাসী নীতি নিয়েছেন, এই পদক্ষেপ তারই অংশ। ১৯৫৯ সালে রাউল কাস্ত্রোর প্রয়াত ভাই ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবের পর থেকে দেশটিতে কমিউনিস্টরা ক্ষমতায় রয়েছে।

রাউল কাস্ত্রো ও কিউবান সামরিক বাহিনীর পাঁচ পাইলটের বিরুদ্ধে আনা এই অভিযোগের সূত্রপাত ১৯৯৬ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে। ওই বছর কিউবার নির্বাসিত নাগরিকদের একটি সংগঠনের পরিচালিত বিমান লক্ষ্য করে গুলি চালিয়ে তা ভূপাতিত করেছিল কিউবার যুদ্ধবিমান।

৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের চারটি খুনের অভিযোগ এবং দুটি বিমান ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে কিউবায় জনসমক্ষে আসা এই বর্ষীয়ান নেতা দ্বীপরাষ্ট্রটি ছেড়ে গেছেন বা তাকে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করা হবে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনও বিদেশি নেতার বিরুদ্ধে এমন ফৌজদারি মামলা করার ঘটনা বেশ বিরল। একে পশ্চিম গোলার্ধে মার্কিন প্রভাব বিস্তারে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বুধবার কানেকটিকাটের নিউ লন্ডনে কোস্ট গার্ড অ্যাকাডেমির এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘হাভানার উপকূল থেকে শুরু করে পানামা খালের তীর পর্যন্ত আমরা সব আইনহীনতা, অপরাধ এবং বিদেশি আগ্রাসনের শক্তিকে তাড়িয়ে দেব।’

এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, কিউবা নিজের ভূখণ্ড রক্ষায় বৈধভাবেই ওই বিমানগুলো ভূপাতিত করেছিল। এই মামলা কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ন্যায়সংগত করার একটি রাজনৈতিক চাল মাত্র, যার কোনও আইনি ভিত্তি নেই।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
সর্বশেষ খবর
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
সর্বাধিক পঠিত
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর