ইরানের সঙ্গে চুক্তি হবে ঝামেলাপূর্ণ, কেন এ কথা বললেন ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৬, ১৬:৫৮আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৭:৩০

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ওয়াশিংটন ও তেহরান চুক্তির কাছাকাছি পৌঁছালেও ইরানের সঙ্গে এই আলোচনা শেষ পর্যন্ত ঝামেলাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যস্থতা সামনে এগোলেও চূড়ান্ত পরিণতিতে পৌঁছাতে সময় লাগবে।

ওমানের মধ্যস্থতায় হরমুজ চুক্তির খসড়া চূড়ান্ত করার শেষ পর্যায়ে থাকার কথা জানিয়েছে ইরান। অন্যদিকে আগামী দুই-একদিনের মধ্যে বড় ধরনের অগ্রগতির আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতেই ভ্যান্সের এই মন্তব্য সামনে এলো।

বুধবার ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহামকে দেওয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স জানান, আলোচনার ধীরগতি নিয়ে মার্কিন নাগরিকদের ক্ষোভ থাকাটা তিনি বুঝতে পারছেন। তিনি বলেন, কখনও কখনও এই প্রক্রিয়ায় এক ধাপ সামনে এগোলে দুই ধাপ পেছনে হটতে হয়। আবার তিন ধাপ সামনে গেলে এক ধাপ পেছনে আসতে হয়।

চলমান সংকট নিরসনের প্রচেষ্টাকে ঝামেলাপূর্ণ আখ্যা দিয়ে ভ্যান্স বলেন, এতে কিছুটা সময় লাগবে। ইরানিদের ‘অত্যন্ত কঠিন মানুষ’ অভিহিত করে তিনি বলেন, কোনও অগ্রগতি অর্জনের আগে আলোচনার ক্ষেত্রে মাঝে-মধ্যে পেছনের দিকে যেতে হয়।

আলোচনার এই অচলাবস্থার জন্য ইরানের নেতৃত্বের ভেতরের বিরোধকে দায়ী করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তার মতে, ইরানি প্রশাসনের একটি পক্ষ যুদ্ধ শেষ করতে চাইলেও দেশটির পাগলাটে চরমপন্থিরা সংঘাত টিকিয়ে রাখতে চায়।

ভ্যান্স বলেন, আমাদের দায়িত্ব হলো এই জটিল পরিস্থিতির মধ্য দিয়ে পথ বের করে আনা এবং যুক্তরাষ্ট্রের জনগণ ও রাষ্ট্রপতির জন্য সর্বোত্তম ফলাফলটি নিশ্চিত করা।

সব বাধা কাটিয়ে ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি ইতিবাচক ফলাফলে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন ভ্যান্স। তিনি পূর্বাভাস দেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতেই থাকবে এবং জোর দিয়ে বলেন, ইরানকে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

ইরানের সঙ্গে আলোচনায় যুক্ত থাকায় পররাষ্ট্রনীতির কট্টরপন্থিদের সমালোচনার বিষয়ে কোনও পাত্তা দেননি ভ্যান্স। তিনি বলেন, যুদ্ধটি সফলভাবে শেষ করার চেষ্টার দায় যদি তারা আমার ওপর চাপাতে চায়, তবে তা আমি সানন্দে মেনে নিতে রাজি।

ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি সংক্রান্ত একটি চুক্তির খসড়া তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে বুধবার জানিয়েছে ইরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে চলতি সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সূত্র: এপি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভিসা-গ্রিন কার্ড আবেদনে কড়াকড়ি বাড়ালো যুক্তরাষ্ট্র, যা থাকছে নতুন নীতিতে
মার্কিন চাপ উপেক্ষা করে আইসিসির পাশে থাকার ঘোষণা কানাডার প্রধানমন্ত্রীর
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার 
সর্বশেষ খবর
শাহজালাল বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি, যে কেউ প্রবেশ করতে পারবে না
শাহজালাল বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি, যে কেউ প্রবেশ করতে পারবে না
ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী 
ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী 
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
ঘরে মাকড়সার বাসা? এই দুর্দান্ত টিপসেই মিলবে সমাধান
ঘরে মাকড়সার বাসা? এই দুর্দান্ত টিপসেই মিলবে সমাধান
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ